সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নখের রং পরিবর্তন ও ভেঙে যাওয়া যেসব রোগের লক্ষণ

প্রতিনিধির নাম / ২২৯ বার দেখা হয়েছে
আপডেট : August 16, 2024
নখের রং পরিবর্তন ও ভেঙে যাওয়া যেসব রোগের লক্ষণ

হাত-পায়ের নখ দেখেও কিন্তু শারীরিক অসুস্থতা সম্পর্কে জানা যায়। বিভিন্ন গবেষণা ও বিশেষজ্ঞদের মতে, শারীরিক বিভিন্ন রোগের লক্ষণ ফুটে ওঠে নখে। আর এ কারণেই নখের রং বদলে সাদা, হলুদ, লাল বা কালোতে পরিবর্তন হতে পারে। জেনে নিন নখ কীভাবে শারীরিক অসুস্থতার কথা জানান দেয়?

হলদে নখ

নখ বিভিন্ন কারণে হলদে হয়ে যেতে পারে। রান্নাবান্না কিংবা খাবার খাওয়ার সময়ে সাধারণত হয় এমন। তবে সে দাগ কয়েক দিনে চলেও যায়। কিন্তু দীর্ঘদিন এই দাগ থাকলে সতর্ক হওয়া জরুরি। নখ হলদে হয়ে যাওয়া থাইরয়েডের লক্ষণ। তাই অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

নখের দাগ

নখের উপরে দাগের অর্থ হতে পারে ক‍্যানসার। ত্বকের ক‍্যানসারের অন্যতম একটি লক্ষণ এই দাগ। কালো, ধূসর কিংবা বাদামি রঙের কোনও দাগ দেখতে পেলে ফেলে রাখবেন না। সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাবেন।

বার বার নখ ভেঙে যাওয়া

আয়রনের অভাব তৈরি হলে মূলত নখ ভেঙে যায়। তবে এছাড়া আরও একটি কারণ রয়েছে। ডায়াবিটিস হলেও অনেক সময়ে এমন হয়। তাই নখ যদি একটু বড় হতেই ভেঙে যেতে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডায়াবিটিস পরীক্ষাটিও করিয়ে নেওয়া ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর