সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ফুসফুস ভালো রাখার উপায়

প্রতিনিধির নাম / ২১৪ বার দেখা হয়েছে
আপডেট : August 18, 2024
ফুসফুস ভালো রাখার উপায়

শ্বাস-প্রশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করা বিষাক্ত ধোঁয়া এবং ধূলিকণার মাধ্যমে আমার এবং আপনার ফুসফুসের ক্যান্সার বেড়ে চলেছে দিনকে দিন। আর এসব দূষণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফুসফুসের নানা অসুখ-বিসুখও।

যদিও ধূমপান যারা করেন তাদের ক্ষেত্রে ফুসফুসের সমস্যা হওয়ার ঝুঁকি বেশি থাকে। তবে ধূমপান করুন আর নাই করুন, আপনার ফুসফুসে সমস্যা হতেই পারে।

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আপনি চাইলে মাত্র ২ দিনেই ফুসফুস থেকে দূষিত পদার্থকে ঝেড়ে পরিষ্কার করে ফেলতে পারেন। এর জন্য অনেক উপায় রয়েছে। তারা বলেন, ফুসফুসকে সতেজ রাখার তেমনই ১০টি উপায় সম্পর্কে আলোচনা করা হলো আপনার জন্য। এর মধ্য থেকে সুবিধা মতো যেকোনো ২টি পদ্ধতি বেছে নিন। ভালো থাকবে আপনার ফুসফুস।

তো দেখে নিন উপায়গুলো-

১. দুই-তিন দিনের জন্য দুগ্ধজাতীয় সব খাবার বাদ দিন। এমনকী কফিও ছোঁবেন না।

২. রাতে শুতে যাওয়ার আগে গরম গরম এক কাপ ‘গ্রিন টি’ খান।

৩. সকালে ঘুম থেকে উঠে উষ্ণ জলে লেবু মিশিয়ে পান করুন। লেবুর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ফুসফুস পরিষ্কার করে।

৪. সকালে প্রাত:রাশে যদি সম্ভব হয় আনারসের জুস খান।

৫. এখন বারো মাসই গাজর পাওয়া যায়। প্রাত:রাশে নিয়মিত গাজরের জুসও খেতে পারেন। এর ফলে রক্ত অ্যালকালাইজড হবে।

৬. দুপুরে মধ্যাহ্ন ভোজনের পর কলা খান। কলা পটাশিয়াম পরিষ্কারের প্রক্রিয়াকে সাহায্য করে।

৭. রাতে ক্র্যানবেরির জুস পান করুন। ফুসফুসে আশ্রয় নেয়া ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

৮. ব্যায়াম করলে, ঘন ঘন শ্বাস-প্রশ্বাসের সঙ্গে ফুসফুসের সঞ্চালন দ্রুত হয়। ফুসফুসকে স্বাভাবিক হতে সাহায্য করে।

৯. বিষাক্ত পদার্থ দূর করতে সকালে স্টিম বাথ নিন। ঘামের সঙ্গে শরীরের বিষাক্ত পদার্থ বেরিয়ে যাবে।

১০. মুখ ঢেকে গরম পানির ভাপ নিন। পারলে পানিতে দু-ফোটা ইউক্যালিপটাসের তেল ফেলে দিন। এই পদ্ধতিতেও শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর