সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যে সবজির গুণেই হার্ট থাকবে সুস্থ ও সবল

প্রতিনিধির নাম / ২১২ বার দেখা হয়েছে
আপডেট : August 19, 2024
যে সবজির গুণেই হার্ট থাকবে সুস্থ ও সবল

স্বাস্থ্যের দিকে নজর দিন। নইলে অকালেই পিছু নেবে হার্টঅ্যাটাক, অ্যারিদমিয়া, হার্ট ফেইলিয়রের মতো জটিল সব অসুখ। তাই বিপদে পড়ার আগেই সাবধান হন। হৃৎপিণ্ডের স্বাস্থ্যের হাল বিগড়ে গেলেই মুশকিল! সে ক্ষেত্রে সারা শরীরে পুষ্টি ও অক্সিজেনসমৃদ্ধ রক্ত পৌঁছাতে পারবে না। যার দরুণ প্রাণ নিয়ে পড়তে পারেন টানাটানিতে।

চেষ্টা করুন হৃৎপিণ্ডের স্বাস্থ্যের হাল ফেরানোর। আর এই কাজে সাফল্য পেতে চাইলে সবার প্রথমে বাইরের ফাস্টফুড খাওয়া ছাড়তে হবে। এমনকি সামলে নিতে হবে তেল, ঘি খাওয়ার লোভ। এ ছাড়া দিনে ৩০ মিনিট ব্যায়াম হলো মাস্ট।

আমাদের অতি পরিচিত কিছু সবজি হৃৎপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী। তাই আর সময় নষ্ট না করে জেনে নিন যেসব সবজি খেলে আপনার হৃৎপিণ্ড ভালো থাকবে।

সেরার সেরা বিট

আমাদের অতি পরিচিত এই সবজিতে রয়েছে নাইট্রেটের ভাণ্ডার। আর এই উপাদান ব্লাড প্রেশার কমায়। যার ফলে সুস্থ থাকে হার্ট। এর পাশাপাশি এতে মজুত বিভিন্ন ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের গুণেও দূরে থাকে হৃদরোগ।

প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন টমেটো। এ সবজিতে হদিস মেলে লাইকোপেন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্টের। আর এই উপাদান কার্ডিওভাস্কুলার সিস্টেমকে সুস্থ-সবল রাখতে সাহায্য করে। যার ফলে টমেটো খেলে দূরে থাকে হৃদরোগের মতো সমস্যা।

হৃৎপিণ্ড সুস্থ রাখতে মিষ্টি আলু খান। সুস্থ থাকতে আলু অত্যন্ত উপকারী। কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ। যার ফলে সুস্থ থাকে হার্টসহ দেহের একাধিক অঙ্গ।

সুস্থ থাকতে শাক খেতে ভুলবেন না। শাকে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা প্রদাহ কমায়। যার ফলে দূরে থাকে হৃদরোগ। শুধু তাই নয়, এ খাবারে উপস্থিত ফাইবারের গুণে কমে এলডিএল কোলেস্টেরল। তাই চেষ্টা করুন প্রতিদিন শাক খেতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর