সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আহত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে : সমাজকল্যাণ উপদেষ্টা

প্রতিনিধির নাম / ২১২ বার দেখা হয়েছে
আপডেট : August 19, 2024
আহত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে : সমাজকল্যাণ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করা ছাড়া কিছু করতে পারবে না সরকার, তবে আহত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (১৯ আগস্ট) সকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আন্দোলনে আক্রান্ত শিক্ষার্থীদের পুনর্বাসন করতে দেশের সব হাসপাতালগুলো থেকে তথ্য সংগ্রহ শুরু করেছে মন্ত্রণালয়। এই যুবকরা পুনর্বাসিত না হলে আমার কেউ সুস্থ থাকব না। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় যত প্রকল্প আছে এখন সেগুলো এই আন্দোলনে আহতদের কথা মাথায় রেখে সাজানো হবে।’

তিনি বলেন, যারা এই অভ্যুত্থান ঘটিয়েছে তারা এ দেশের শ্রেষ্ঠ তরুণ। আন্দোলনে হতাহতদের স্মরণ রাখার জন্য যা করা দরকার সেটা করা হবে। ৭১ যেমন আমরা ভুলিনি, চব্বিশও কেউ ভুলবে না। তবে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই মূলধারায় ফিরিয়ে এনে নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করা হবে। স্কুলে এবং নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে আনতে হবে।

ডাক্তারদের কাজ প্রশংসনীয় জানিয়ে শারমিন এস মুরশিদি বলেন, একসঙ্গে কাজ করে সবার সুস্বাস্থ্যের ব্যবস্থা করা হবে। হাসপাতালগুলো থেকে তথ্য সংগ্রহ করে ডেটাবেস তৈরি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর