সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঘন-কালো চুল পেতে কিছু ঘরোয়া প্যাক

প্রতিনিধির নাম / ২১৮ বার দেখা হয়েছে
আপডেট : August 19, 2024
ঘন-কালো চুল পেতে কিছু ঘরোয়া প্যাক

চুলের যত্নে উপকারি কিছু প্যাক সপ্তাহে দু-এক দিন লাগাতে পারেন। ঘন, কালো ও মজবুত চুল পেতে কিভাবে ঘরোয়া হেয়ার প্যাক বানিয়ে চুলের যত্ন নেওয়া যায় দেখুন নিম্নে-

ডিমের প্যাক

ডিম, অলিভ অয়েল, অ্যালোভেরা জেল এবং সামান্য দুধ একসঙ্গে মিক্স করে চুলে লাগান। এবার মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। এভাবে ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলুন।

এই হেয়ার প্যাক ব্যবহার চুল ন্যাচারালি স্ট্রেইট, সিল্কি ও শাইনি হবে। লম্বা চুলের যে সমস্যাগুলো থাকে, যেমন চুল লালচে হয়ে যাওয়া, নিষ্প্রাণভাব বা রুক্ষতা; এই প্রবলেমগুলো ফিক্স করতে ম্যাজিকের মতো কাজ করে এই প্যাকটি।

আমলা হেয়ার প্যাক

আমলকী বা আমলা পাউডার খুবই কার্যকরী। টক দই, আমলা পাউডার, ডিমের কুসুম এবং কয়েক ফোঁটা খাঁটি নারকেল তেল একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। স্ক্যাল্প ও সমস্ত চুলে ভালোভাবে লাগিয়ে রেখে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। অবশ্যই মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে হবে। সপ্তাহে দু-একবার এই প্যাকটি লাগালে চুলের বৃদ্ধি ত্বরান্বিত হবে এবং আগা ফাটার সমস্যা রোধ হবে।

জবা ফুলের প্যাক

জবা ফুলের গুঁড়ার সঙ্গে টক দই ও পাকা কলা দিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার পুরো চুলে এই হেয়ার প্যাকটি লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপর ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। ভালো ফলের জন্য সপ্তাহে দু-একবার প্যাকটি লাগাতে হবে। চুল থাকবে ময়েশ্চারাইজড ও শাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর