সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কবে থেকে চলবে মেট্রোরেল, জানালো কর্তৃপক্ষ

প্রতিনিধির নাম / ২২৭ বার দেখা হয়েছে
আপডেট : August 20, 2024
কবে থেকে চলবে মেট্রোরেল, জানালো কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক :

মেট্রোরেলের কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি পালন করার পর নিজ নিজ কাজে মঙ্গলবার (২০ আগস্ট) যোগদান করেছেন। আগামী রোববার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেল চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক জাতীয় প্রেস ক্লাবের মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন। এ সময় সচিব মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মেট্রোরেল অতিদ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। তবে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ এই দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তিনি। পাশাপাশি সচিব এ দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এ সময় মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় মেট্রোরেলের দুটি স্টেশনে ভাঙচুর হলে ১৮ জুলাই থেকে এর কার্যক্রম স্থগিত রাখা হয়। এতে চরম ভোগান্তিতে রয়েছেন মেট্রোতে চলাচলকারী যাত্রীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর