সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

অপারেশন ছাড়া কিডনির পাথর দূর করার উপায়

প্রতিনিধির নাম / ২২১ বার দেখা হয়েছে
আপডেট : August 22, 2024
অপারেশন ছাড়া কিডনির পাথর দূর করার উপায়

নিয়মিত তেল-মশলাযুক্ত খাবার, ফাস্টফুড ও বাইরের বিভিন্ন ভেজালযুক্ত খাবার খেলে কিডনিতে পাথর দেখা দিতে পারে। পাথরের আকার বড় হলে অপারেশন ছাড়া গতি থাকে না। তবে চিকিৎসকেরা বলছেন পাথর ছোট থাকতে থাকতে যদি সঠিক নিয়ম ও ডায়েট মেনে খাবার খাওয়া হয়, তাহলে তা মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। অপারেশনের প্রয়োজন পড়ে না।

আসুন যাদের কিডনিতে পাথর হয়েছে এবং যারা কিডনির পাথর প্রতিরোধ করতে চান তারা কিছু করণীয় সম্পর্কে জেনে নেই।

পর্যাপ্ত পানি পান করুন:

কিডনির পাথর দূর করতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। যত বেশি পানি পান করবেন, পাথর তত দ্রুত মূত্রের সঙ্গে বেরিয়ে যাবে। যিনি দিনে ১ গ্লাস পানি পান করেন আর যিনি ২৫ গ্লাস পানি পান করেন, দু’জনের মধ্যে দ্বিতীয় জনের ‘কোয়ান্টাম অফ ইউরিন প্রোডাকশন’ বেশি। ফলে মূত্রের বেগও বেশি। তাতে ছোট পাথর (১-২ মিলিমিটার) শরীর থেকে বেরিয়ে যেতে পারে। তবে কোনো রকম ক্রনিক অসুখ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে পানি পান করবেন।

লবণ কম খান:

কিডনির পাথর থেকে মুক্তি পেতে লবণ খাওয়া কমাতে হবে। কাঁচা লবণ, বাইরের খাবার, প্যাকেটজাত খাবার ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। কেননা এসব খাবারে থাকা সোডিয়াম কিডনির জন্য ক্ষতিকর।

ডায়েটে পর্যাপ্ত প্রোটিন রাখুন:

কিডনির সুস্থতায় ডায়েটে পর্যাপ্ত প্রোটিন রাখুন। প্রোটিন বলতে প্রথমেই মাথায় আসে মাছ, মাংস, ডিমের কথা। তবে চিকিৎসকদের মতে, এ ক্ষেত্রে উদ্ভিজ্জ প্রোটিন যেমন সয়া, ডাল, সবজি ইত্যাদির উপর ভরসা রাখাই ভালো।

ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার:

কিডনির পাথর প্রতিরোধে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। কেননা শুধু হাড়ের জন্য নয়, ক্যালসিয়াম কিডনির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকলে কিডনিতে পাথর হওয়া থেকে বেঁচে যাবেন। এ ক্ষেত্রে ওষুধ না খেয়ে দুধ, পনির ইত্যাদি খেতে পারেন।

অক্সালেটযুক্ত খাবার:

কিডনির পাথর দূর করতে পালং, বিট, বাদামের মতো খাবার খেতে পারেন। কেননা এসব খাবারে অক্সালেটের পরিমাণ বেশি। পাশাপাশি লেবু, কমলালেবু, আঙুর, ব্লু-বেরি জাতীয় সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ ফল খেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর