সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

হকার শাওন হত্যায় শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক / ২১৭ বার দেখা হয়েছে
আপডেট : August 22, 2024
হকার শাওন হত্যায় শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে আশুলিয়া থানাধীন এলাকায় গুলি করে হকার মো. শাহাবুল ইসলাম ওরফে শাওনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা চৌধুরী হিমেলের আদালতের মামলাটির আবেদন অ্যাভভোকেট হান্নান ভূঁইয়া। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আশুলিয়া থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশিদ, বিপ্লব কুমার, বেনজির আহমেদ ও সাভারের সাবেক দুই এমপি সাইফুল ইসলাম, মুরাদ জং প্রমুখ।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট ভিকটিম মো. শাহাবুল ইসলাম ওরফে শাওনকে সাভার আশুলিয়ায় বাইপাইলের তিন রাস্তার মোড়ে জামগড়া রোডের পাকা রাস্তায় ওপরে গুলিতে নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর