সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ধূমপানে হার্টের যে ক্ষতি হয়

প্রতিনিধির নাম / ২৩৪ বার দেখা হয়েছে
আপডেট : August 23, 2024
ধূমপানে হার্টের যে ক্ষতি হয়

ধূমপান স্বাস্থ্যের জন্য বিপজ্জনক, এ কথা সবাই কমবেশি জানেন তবে মানেন না অনেকেই। ধূমপানের অভ্যাস বিভিন্ন রোগ ডেকে আনে। অতিরিক্ত ধূমপান করলে শরীরে তার দীর্ঘ প্রভাব পড়ে।

বিশেষ করে ধূমপানের ফলে রক্তচাপ বেড়ে যায় ও পরবর্তী সময়ে তা হৃদরোগের কারণ হয়ে দাঁড়ায়। ধূমপান ও হৃদরোগের মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে কি?

গবেষণায় দেখা গেছে, ধূমপানের কারণে প্রতি চারজনের মধ্যে একজনের মৃত্যু হয় ও বেশিরভাগই হৃদরোগে আক্রান্ত হয়ে। ধূমপানের কারণে রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যায়। ফলে ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল কমে যায়। যে কারণে ধমনীতে রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ে।

এ কারণে হৃৎপিণ্ড আর মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হয়। সঙ্গে রক্তনালিতে চর্বি, খারাপ কোলেস্টেরল ক্যালশিয়াম, ক্রিস্টালের আকারে জমতে শুরু করে। ফলে রক্তনালির দেওয়াল পুরু হতে থাকে। ফলে হার্ট অ্যার্টাক ও স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায়।

ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক জেনেও অনেকে তা ছাড়তে পারেন না। এক্ষেত্রে কিছু করণীয় আছে। যা অনুসরণ করে সহজেই আপনি ত্যাগ করবেন কী করে?

>> ধূমপান ত্যাগ করার জন্য নানা পন্থা অবলম্বন করেন অনেকে। নিকোটিন থেরাপি তার মধ্যে অন্যতম। ধূমপান করতে ইচ্ছা করলে নিকোটিন দেওয়া স্প্রে বা চিউইং গাম খেলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়।

>> ঠিক যে যে সময়ে ধূমপান করতে ইচ্ছে করবে, তখন তা নিয়ন্ত্রণ করতে পারাও কিন্তু এক রকম অভ্যাস। বন্ধু সমাগমে, কাজের ফাঁকে বা মানসিক চাপে, যখনই ধূমপান করতে ইচ্ছে করবে নিজেই নিজের মন অন্যদিকে নিন কিংবা অন্য কিছু ভাবুন।

>> যখনই ধূমপান করতে ইচ্ছা করবে, মুখে লজেন্স বা চিউইং গাম দিয়ে রাখতে পারেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ধূমপানের ইচ্ছায় লাগাম পরাতে চাইলে মনকে যদি অন্য দিকে ঘুরিয়ে দেওয়া যায়, তা হলে বেশ অনেক ক্ষণ পর্যন্ত এই ইচ্ছাকে বশে রাখা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর