শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রোববার থেকে চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক / ২১৩ বার দেখা হয়েছে
আপডেট : August 24, 2024
রোববার থেকে চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ ৩৭ দিন বন্ধ থাকার পর চালু হতে যাচ্ছে মেট্রোরেল। রোববার (২৫ আগস্ট) থেকে আবারো নিয়মিত শিডিউলে চলবে মেট্রোরেল।

শুক্রবার (২৩ আগস্ট) মেট্রোরেলের অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবার পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে। লাইনে কোনো সমস্যা বা ত্রুটি ধরা পড়েনি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। শনিবার (২৪ আগস্ট) চূড়ান্ত ট্রায়াল দেওয়া হবে। আশা করা যায় আর কোনো ত্রুটি ধরা পড়বে না। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার (২৫ আগস্ট) থেকেই মেট্রোরেল নিয়মিত চলবে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। এতে প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির কথা বলা হলেও, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটিরও কম বলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর