শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বন্যার্তদের জন্য ২০ হাজার মার্কিন ডলার দিলো চীন

প্রতিনিধির নাম / ২০৫ বার দেখা হয়েছে
আপডেট : August 25, 2024
বন্যার্তদের জন্য ২০ হাজার মার্কিন ডলার দিলো চীন

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশে চলমান বন্যাকবলিত মানুষদের পাশের দাড়িয়েছে চীন সরকার। বন্যার্তদের জন্য ২০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছে দেশটি।

রোববার (২৫ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে অনুদানের চেক তুলেন দেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার বন্যা ত্রাণ তহবিলে ২০ হাজার মার্কিন ডলারের চেক হস্তান্তর করেন।

তিনি বলেন, চীনা রেডক্রস বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে ১ লাখ মার্কিন ডলার অনুদান দেবে।

তিনি আরো বলেন, চীনের রেড ক্রস সোসাইটি জরুরি মানবিক সহায়তার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে নগদ এক লাখ ডলার অনুদান দেবে। চীনা দূতাবাস প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২০ হাজার ডলার অনুদান এবং ফেনী ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য ৬ মিলিয়ন টাকার খাদ্য ও অন্যান্য ত্রাণ সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এবং মিনিস্টার কাউন্সেলর লিউ ইউয়িন এবং চীনা দূতাবাসের অন্যান্য কূটনীতিকরা ইতোমধ্যেই ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ক্ষতিগ্রস্ত এলাকায় রওনা হয়েছেন। প্রয়োজনে চীন বাংলাদেশকে আরও সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশে চীনা উদ্যোগ অব্যাহত রয়েছে। গত ২৪ আগস্ট পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় ৪ মিলিয়ন নগদ টাকা ও প্রায় ৩.৬ মিলিয়ন টাকা মূল্যের ত্রাণ সহায়তা দিয়েছে চীন। এই সহায়তা অব্যাহত রেখেছে দেশটি।

বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি দেখে তিনি মর্মাহত। তিনি হতাহতদের প্রতি গভীর সমবেদনা এবং তাদের পরিবার, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টা এবং অন্তর্র্বতী সরকারের নেতৃত্বে বাংলাদেশিরা দুর্যোগ কাটিয়ে উঠবে এবং তাদের বাড়িঘর পুনর্র্নিমাণ করবে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দুই দেশ ব্যাপক কৌশলগত অংশীদারত্ব এবং চীনা জনগণ বাংলাদেশি জনগণের দুঃখ-কষ্ট ভাগ করে নেয়। এইভাবে চীন বাংলাদেশকে দুর্যোগ মোকাবিলায় সহায়তা করার চেষ্টা করছে। আমাদের দুই দেশের মধ্যে চুক্তি অনুযায়ী চীনের সংশ্লিষ্ট এজেন্সি প্রতিদিন যথাক্রমে সকাল ও বিকালে দুইবার বাংলাদেশকে উজানের নদীর জলবিদ্যুৎ সংক্রান্ত তথ্য সরবরাহ করছে।

বৈঠকে চীনা রাষ্ট্রদূত প্রফেসর ইউনূসকে তার সুবিধাজনক সময়ে চীন সফরের জন্য চীনা নেতৃত্বের আমন্ত্রণ জানান। তিনি বলেন, বাংলাদেশ রাস্তার মোড়ে ছিল কিন্তু বাংলাদেশের জনগণ চ্যালেঞ্জ কাটিয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর