সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

গরমে যেসব খাবারে অতিরিক্ত ঘাম হয়

প্রতিনিধির নাম / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট : August 27, 2024
গরমে যেসব খাবারে অতিরিক্ত ঘাম হয়

তীব্র তাপদাহে নাজেহাল দেশবাসী। সকাল থেকেই সূর্যের তেজের কারণে বাইরে বেরোনো যেন দায় হয়ে পড়েছে। আর এই গনগনে রোদে বের হলেই ঘেমে-নেয়ে একাকার অবস্থা হচ্ছে সবার। তাপমাত্রার পরিমাণ এতটাই বেশি যে রাস্তায় হাঁটতে গিয়েও ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন অনেকেই। অনেক সময় পাখার নীচে বসেও ঘাম হচ্ছে। তবে কিছু মানুষ রয়েছে যারা অন্যান্যদের তুলনায় বেশিই ঘেমে থাকেন। এর পেছনে থাকতে পারে কিছু কারণ। বিশেষ করে দায়ী হতে পারে খাদ্যাভ্যাস।

কিছু খাবার রয়েছে যেগুলো অতিরিক্ত ঘামের কারণ হতে পারে। চলুন জেনে নেই খাবারগুলো সম্পর্কে।

১. কফি

অনেকেরই দিন শুরু হয় কফি দিয়ে, নয়ত দিন চাঙ্গা কাটে না। কিন্তু পুষ্টিবিদের মতে, এই গরমে ক্যাফেইনযুক্ত পানীয়তে রাশ টানা জরুরি। ক্যাফেইন শরীরের অ্যাড্রিনাল গ্রন্থিগুলোকে পুনরুজ্জীবিত করতে পারে। এটি হাতের তালু, পা এবং আন্ডারআর্মের ঘাম বাড়িয়ে দেয়। আর তাই অতিরিক্ত ঘাম এড়াতে কফির কাপে পরিমিতভাবে চুমুক দেওয়াই বুদ্ধিমানের কাজ।

২. তেলে ভাঁজা এবং মসলাদার খাবার

গরমের ক্লান্তি কাটাতে মাঝেমাঝে একটু মুখরোচক ভাজাভুজি খেলে মন্দ লাগে না। তবে ডুবো তেলে ভাজা খাবার বেশি খেলে ঘাম হতে থাকে অনবরত। তবে ঝাল, মসলাদার খাবার আপনার শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। এগুলো স্বেদগ্রন্থিগুলিকে উত্তেজিত করে সক্রিয় করে তোলে। তখন ঘাম বেশি হয়।

৩. অতিরিক্ত চিনিযুক্ত খাবার

রোদে বেরোলেই মিষ্টি খাবার খাচ্ছেন? বেশি চিনি যুক্ত খাবার খাওয়া, স্বাভাবিকের চেয়েও বেশি ঘামের কারণ হতে পারে। ওয়েবএমডির মতে, অতিরিক্ত চিনিযুক্ত খাবার খাওয়ার ফলে শরীর অতিরিক্ত পরিমাণে ইনসুলিন তৈরি করে। ইনসুলিনের এই আকস্মিক বৃদ্ধির ফলে রক্তে শর্করার মাত্রা কমে যেতে পারে, এটি হাইপোগ্লাইসেমিয়া নামে পরিচিত। তাই গরমে বেশি চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন।

৪. অ্যালকোহল

অ্যালকোহলও কিন্তু ঘামের উৎপাদন বাড়াতে ভূমিকা রাখে। হেলথলাইনে উল্লিখিত, অত্যাধিক অ্যালকোহল গ্রহণ পেরিফেরাল রক্তনালীগুলোকে প্রশস্ত করে, যা আপনার শরীরে ঘামের সৃষ্টি করে। তাই অ্যালকোহল এড়িয়ে চলতে হবে।

৫. কোমল পানীয়

এই গরমে অনেকেই ঠান্ডা কোমল পানীয়তে চুমুক দিয়ে প্রশান্তি অনুভব করেন। বিশেষ করে রাস্তায় বের হলেও কোমল পানীয় ছাড়া চলে না। কোমল পানীয় কখনোই শরীরের জন্য ভালোা নয়। অতিরিক্ত চিনি থাকার কারণে এটি রক্তে শর্করার মাত্রার ওঠানামার কারণ হতে পারে, সেখান থেকে দেখা দেয় ঘাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর