শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৫ দিন পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু

প্রতিনিধির নাম / ২০২ বার দেখা হয়েছে
আপডেট : August 27, 2024
৫ দিন পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : 

বন্যা পরিস্থিতি উন্নত হওয়ায় পাঁচ দিন বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রামের সঙ্গে শুরু হয়েছে ট্রেন চলাচল। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর থেকে ট্রেন চলাচল শুরু হয়। আপাতত এক লাইন দিয়ে এই রুটে ট্রেন চলাচল করবে বলে জানা গেছে।

এর আগে সোমবার (২৬ আগস্ট) ফেনী এলাকায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী ও পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। এরপরই ট্রেন চালানোর সিদ্ধান্ত আসে।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রেলপথে দুটি লাইন আছে। স্রোতের কারণে একটি লাইন (চট্টগ্রাম-ঢাকা) বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যটি (ঢাকা-চট্টগ্রাম) তুলনামূলক কম। এটি সংস্কার করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর