সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চোখের নিচে কালি দূর করতে

প্রতিনিধির নাম / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট : August 29, 2024
চোখের নিচে কালি দূর করতে

নারী বা পুরুষ। চোখের নিচে কালো দাগ কম-বেশি সবার রয়েছে। একটু মানসিক চাপ, রাতে ঘুম কম বা হরমোনাল পরিবর্তন কিংবা লাইফস্টাইলে একটু বদল এলেই চোখের নিচে কালি পড়ে যায়। বাজারে বিভিন্ন প্রকার প্রোডাক্ট পাওয়া যায়, কিন্তু এগুলো ব্যবহারে সাময়িক প্রতিকার মিললেও এসবের রয়েছে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া।

বরং আসুন প্রাকৃতিক উপায়ে ও কম সময়ে চোখের নিচের কালো দাগ দূর করার কিছু টিপস দেখে নেওয়া যাক।

টমেটো

চোখের নিচের কালো দাগ দূর করার জন্য টমেটো অনেক বেশি কার্যকর। এটি প্রাকৃতিকভাবে কালো দাগ দূর করে ত্বককে করে নরম ও তুলতুলে। এক চা চামচ টমেটোর রস ও এক চা চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে চোখের নিচে দশ মিনিট দিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন। দিনে অন্তত দুবার এটি ব্যবহার করুন। সম্ভব হলে লেবু দিয়ে টমেটোর জুস খান। এটি কালো দাগ দূর করতে সহায়তা করে।

আলু

আলু খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিন। এরপর সেসব ব্লেন্ড করা আলু একটু তুলায় নিয়ে চোখের নিচে এবং পাতায় ভেজান। এভাবে দশ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন।

ঠান্ডা টি-ব্যাগ

আরেকটি সহজ উপায় হলো ঠান্ডা টি-ব্যাগ। যেকোনো ধরনের টি-ব্যাগ হোক, তা কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে ওই টি-ব্যাগ ব্যবহার করুন। প্রতিদিন একবার করে করুন, দেখে নিন পরিবর্তন।

দুধ

ঠান্ডা দুধ ত্বক ও চোখের নিচে কালি দূর করতে কার্যকর। এই ঠান্ডা দুধ একটু তুলোয় নিয়ে আক্রান্ত জায়গাগুলোতে ঘষে নিন কিছুক্ষণ। এরপর শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, কালো দাগ দূর করে। পাশাপাশি মুখকে করে তোলে আরও বেশি কোমল।

কমলার রস

কমলার রসের সঙ্গে সামান্য গ্লিসারিন মিশিয়ে চোখের কালো ছোপ বা দাগের স্থানে ব্যবহার করুন। এতে শুধু চোখের কালো দাগই দূর হবে না, সঙ্গে চোখের উজ্জ্বলতাও প্রাকৃতিকভাবে বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর