শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫২

নিজস্ব প্রতিবেদক / ২০২ বার দেখা হয়েছে
আপডেট : August 29, 2024
বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫২

নিজস্ব প্রতিবেদক :

স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের ১১ জেলায় ৫২ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫৬ লাখ মানুষ। এছাড়া, এখন পর্যন্ত পানিবন্দি অবস্থায় রয়েছে ১০ লাখ ৭২ হাজার ৫৭৮টি পরিবার।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এ তথ্য জানান।

তিনি বলেন, মারা যাওয়া ৫২ জনের মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। নিহতদের মধ্যে কুমিল্লায় ১৪ জন, ফেনীতে ১৪, চট্টগ্রামে ৬ জন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৮ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিন জন ও মৌলভীবাজারে একজন রয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে বলা হয়, ৬৮টি উপজেলা বন্যায় প্লাবিত হয়। বন্যার্তদের জন্য ৩ হাজার ৪০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়। সেখানে ৫ লাখ ২ হাজার ৫০১ জন আশ্রয় নেন।
এছাড়া, বন্যা আক্রান্ত জেলাগুলোতে মোবাইল ও টেলিফোন যোগাযোগ পুনঃস্থাপন করা হয়েছে। বন্যা পরবর্তী পানি বাহিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর