সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কেবল বুকে ব্যথা নয়, হৃদরোগের ৫ উপসর্গ

প্রতিনিধির নাম / ২১০ বার দেখা হয়েছে
আপডেট : September 1, 2024
কেবল বুকে ব্যথা নয়, হৃদরোগের ৫ উপসর্গ

বর্তমানে অল্পবয়সীরাও কাবু হচ্ছেন হৃদ্‌রোগে। উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো রোগ শরীরে বাসা বাঁধলে এই বিষয়ে আরো সতর্ক হওয়া জরুরি।

অস্বাস্থ্যকর জীবনযাপন, খাওয়াদাওয়ায় অনিয়ম, অত্যধিক কর্মব্যস্ততা, মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি। সময়ের অভাবে প্রক্রিয়াজাত খাবার, ভাজাভুজি, বাইরের তেল-মশলাদার খাবারের উপর অতি-নির্ভরতাও কিন্তু হার্টের অসুখের দিকে ঠেলে নিয়ে যায়।

কেবল বুকে ব্যথাই হার্ট অ্যাটাকের একমাত্র উপসর্গ নয়। এমন কিছু সাধারণ উপসর্গ হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে, যা আমরা নজর করে সচরাচর এড়িয়ে যাই। হার্ট অ্যাটাকের সম্ভাবনা কোন কোন লক্ষণে ধরা সম্ভব?

১. হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে? তা হলে হার্ট অ্যাটাকের আশঙ্কা থাকতে পারে। শ্বাস নিতে কষ্ট হলে, দম আটকে এলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। অযথা ফেলে রাখবেন না। হৃদ্‌যন্ত্রের কোনো রকম সমস্যা হলে ফুসফুসও অক্সিজেন কম পায়। তাই এই লক্ষণ দেখা দিতে পারে।

২. এসিতে বসেও হঠাৎ ঘাম হচ্ছে? একটুতেই হাঁপিয়ে যাচ্ছেন? শরীরে রক্ত চলাচল ঠিকঠাক না হলে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে ঠিক মতো অক্সিজেন পৌঁছয় না। সেই কারণেও হাঁপ ধরতে পারে। যদি মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখেন দরদর করে ঘামছেন, তা হলেও উপেক্ষা করবেন না। এই লক্ষণ কিন্তু হৃদ্‌রোগের ইঙ্গিত হতেই পারে।

৩. বাহুতে ব্যথা ও চোয়ালে যন্ত্রণাও কিন্তু হার্ট অ্যাটাকের উপসর্গ হতে পারে।

৪. মেয়েদের ক্ষেত্রে বুকে ব্যথা, ঘাম হওয়া বা হাঁপ ধরা ছাড়াও পেটে অস্বস্তি, পিঠে ব্যথার মতো কিছু লক্ষণও দেখা দিতে পারে।

৫. হঠাৎ করে জোরে নাক ডাকতে শুরু করেছেন? রাতে শোয়ার পরেই নাক বন্ধ হয়ে আসছে? গলা শুকিয়ে আসছে? এটি কিন্তু স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ হতে পারে। শরীরে স্লিপ অ্যাপনিয়া বাসা বাঁধলে কিন্তু সতর্ক হতে হবে, এই রোগের হাত ধরে হৃদ্‌রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর