সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

গরমে প্রশান্তি দেবে তেঁতুলের শরবত

প্রতিনিধির নাম / ১৯৫ বার দেখা হয়েছে
আপডেট : September 1, 2024
গরমে প্রশান্তি দেবে তেঁতুলের শরবত

গরমে বিভিন্নভাবে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে পানি। ফলে তৈরি হচ্ছে পানিশূন্যতা। এটি দূর করতে পুষ্টিবিদেরা দিচ্ছেন পর্যাপ্ত পানির পাশাপাশি বিভিন্ন ফলের শরবত পানের পরামর্শ। এই সব শরবতের মধ্যে অন্যতম হলো তেঁতুলের শরবত। তেঁতুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুব কঠিন। মুখরোচক খাবারের স্বাদ বাড়াতে এর তুলনা হয় না। তেঁতুলে রয়েছে প্রচুর পুষ্টি ও ভেষজ গুণ।

তেঁতুলে থাকা অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান পরোক্ষ উপায়ে রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে। এটি শরীরে শর্করার শোষণ মাত্রা কমিয়ে দিয়ে শর্করা নিয়ন্ত্রণে অংশ নেয়। ফলে ডায়াবেটিসকে অনেকটাই প্রতিরোধ করে তেঁতুল।

তবে মাত্রাতিরিক্ত তেঁতুল খেলে রক্তের সিরাম গ্লুকোজের মাত্রা কমে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তাই পুষ্টিবিদদের পরামর্শ, প্রতিদিন ১০ গ্রামের বেশি তেঁতুল নয়। ডায়াবেটিস রোগীদেরও এ ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি।

যেভাবে যেভাবে বানাবেন তেঁতুলের শরবত

উপকরণ

তেঁতুল ৫ থেকে ৬টি, চিনি আধা কাপ, লবণ স্বাদমতো, বিট লবণ আধা চা-চামচ, চিলি ফ্লেক্স আধা চা-চামচ, বরফকুচি প্রয়োজনমতো।

প্রণালি

তেঁতুল ধুয়ে পরিমাণমতো পানি দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর কচলে তেঁতুলের মাড় বের করে নিন। তারপর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে জুস বানিয়ে নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর