সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সকালে যেসব খাবার খেলে সুস্থ থাকবেন

প্রতিনিধির নাম / ২০৮ বার দেখা হয়েছে
আপডেট : September 1, 2024
সকালে যেসব খাবার খেলে সুস্থ থাকবেন

সকাল হচ্ছে সারাদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আপনি যদি সারাদিন সুস্থ থাকতে চান, তবে সকালের খাবারের দিকে বিশেষ নজর দিন। কারণ আমাদের শরীরের সারাদিনের পুষ্টিমান সকালের খাবারের ওপর নির্ভর করে। তাই সুস্থ থাকতে সকালে স্বাস্থ্যকর ও পুষ্টিমানসম্পন্ন খাবারের কোনো বিকল্প নেই।

আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা সকালে অফিসের যাওয়ার সময় কোনোমতে মুখে কিছু একটা দিয়ে অফিসের দিকে ছুটতে থাকেন। এতে দিনশেষে দেখা যায়, তারা অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন। তাই কোনোভাবেই সকালে না খেয়ে বের হওয়া যাবে না।

পুষ্টিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মাসুমা চৌধুরী বলেন, ‘খাবারের পুষ্টিমানের জন্য খাবার নির্বাচনও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যা সামগ্রিকভাবে আমাদের সুস্থতায় অবদান রাখে। বিশেষ করে সকাল বেলার খাবার নির্বাচনে আমাদের অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। এ ক্ষেত্রে সকালে লাল আটা, লাল চাল, ওটমিল, গম, ভুট্টার মতো শস্য দিয়ে তৈরি করা খাবার দিয়ে শুরু করতে পারেন। এসব খাবার শরীরে শক্তির জন্য কার্বোহাইড্রেট এবং হজমের জন্য ফাইবার সরবরাহ করবে। এ ছাড়া সকালের স্বাস্থ্যসম্মত নাস্তা হতে পারে ক্যালসিয়াম, প্রোটিন ও পুষ্টিসমৃদ্ধ খাবার।’

আসুন জেনে নিন, সকালে খাদ্যতালিকায় কী কী রাখবেন:

১. প্রোটিনের সবচেয়ে ভালো উৎস হচ্ছে ডিম। তাই সকালের নাস্তায় ডিম খেতে পারেন। ডিমের সঙ্গে কলা রাখতে পারেন। ডিম ও কলায় প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে।

২. সকালের নাস্তায় বিভিন্ন ধরনের ফল বিশেষ করে ১টি করে মৌসুমি ফল রাখুন। ফল শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করবে।

৩. সকালের নাশতায় কাঠবাদাম খাওয়া ভীষণ উপকারী। ভিটামিন ও খনিজে ভরপুর কাঠবাদাম পানিতে ভেজালে পুষ্টিগুণ অনেক বেড়ে যায়।

৪. সকালে টক দই বা চর্বিহীন হাঁস-মুরগির মাংস রাখতে পারেন। কম চর্বিযুক্ত মাছ ভালো প্রোটিনের উৎস। প্রোটিন পেশির ক্ষয় রোধ করতে সহায়তা করে।

৫. পানির অপর নাম জীবন। সকাল প্রতিদিন নিয়ম করে পানি পান করুন। পানি আমাদের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৬. সকালের খাদ্য তালিকা থেকে অতিরিক্ত চিনি এবং উচ্চ চর্বি ও উচ্চ লবণযুক্ত প্রক্রিয়াজাত খাবার বাদ দিন।

৭. শাকসবজির উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। সকালে আটার রুটির সঙ্গে বিভিন্ন রকমের সবজি সেদ্ধ করে খেতে পারেন। এ ক্ষেত্রে বিভিন্ন রঙের শাকসবজি খাওয়ার চেষ্টা করুন। যা শরীরে বেশি ভিটামিন, খনিজ এবং ফাইবারের জোগান দেবে।

৮. চেষ্টা করুন সকালে তাড়াহুড়ো করে না খেয়ে একটু সময় নিয়ে খাওয়ার পর্ব শেষ করতে। এতে আপনার হজম প্রক্রিয়া ঠিক থাকবে।

পুষ্টিবিদ মাসুমা চৌধুরীর মতে, শরীর ও মনকে সঠিকভাবে পরিচালনার জন্য সকালে স্বাস্থ্যসম্মত খাবারের প্রয়োজন। সকালের এমন স্বাস্থ্যকর খাবার বেছে নিন, যেন সারা দিনের পর্যাপ্ত শক্তি পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর