শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তি বাতিল

প্রতিনিধির নাম / ২১১ বার দেখা হয়েছে
আপডেট : September 1, 2024
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তি বাতিল

নিজস্ব প্রতিবেদক :

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, পররাষ্ট্র সচিবের চুক্তি বাতিল করা হয়েছে।

চুক্তি বাতিল নিয়ে কোনো প্রজ্ঞাপন হয়েছে কি না বা নতুন পররাষ্ট্রসচিবের দায়িত্ব কাকে দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আগামীকাল সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে।

মাসুদ বিন মোমেন ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পররাষ্ট্র সচিব হিসেবে যোগদান করেন। ২০২২ সালের নভেম্বরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছর বাড়ানো হয়। সে অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের শুরুতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে, শেখ হাসিনা সরকারের ক্ষমতাচুত্যির পর ড. মুহাস্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার গঠনের পর সব ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়।

মাসুদ বিন মোমেন পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। কর্মজীবনে কূটনীতিক হিসেবে তিনি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৫ সাল থেকে তিনি জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ছিলেন।

এর আগে, তিনি জাপান, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর