সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঠান্ডায় বন্ধ নাক খোলার উপায়

প্রতিনিধির নাম / ২২৭ বার দেখা হয়েছে
আপডেট : September 2, 2024
ঠান্ডায় বন্ধ নাক খোলার উপায়

ঠান্ডার জন্য নাক বন্ধ হয়ে যাওয়া, খুসখুসে কাশি, কখনো কখনো ভাইরাস জ্বর কম বেশি সবার সবসময় হতে থাকে। ঠান্ডা লাগলে নাক বন্ধ হওয়ার সমস্যায় যেন বেশি ভোগায়। নাকে সর্দি জমে নিঃশ্বাস নিতে কষ্ট হলে বেশ অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হয়।

ঠান্ডায় বন্ধ নাক খোলার উপায়গুলো জেনে নিন-

১. গরম চা অথবা কফি নাক বন্ধ রোধে ভালো কাজ করে। চা, কফির গরম ভাপ মিউকাসকে পাতলা করে। বিশেষ করে গরম চা খেলে ঠান্ডায় ভালো বোধ করবেন।

২. গরম পানির মধ্যে কয়েক ফোঁটা মেনথল যোগ করুন। এরপর আপনার মাথাকে একটি তোয়ালে দিয়ে ঢাকুন এবং গরম পানির ভাপ নিন। এমনভাবে মাথা ঢাকুন যেন বাষ্প বাইরে বেরিয়ে না যায়। তবে যেহেতু গরম পানির ব্যাপার তাই কাজটি করার সময় একটু সতর্ক থাকুন।

৩. ঠান্ডায় নাক বন্ধ ভাব রোধ করতে শোয়ার সময় মাথাকে উঁচু করে শোবেন। এতে মিউকাস কম তৈরি হয়। সবচেয়ে ভালো হয়, ছাদ বা সিলিংয়ের দিকে মুখ করে শুইলে।

৪. নাক বন্ধ রোধে পেঁয়াজ একটি ভালো সামাধান। পেঁয়াজ নাকের সর্দি বের করে দিতে অনুঘটক হিসেবে কাজ করে। নাকের বন্ধভাব রোধে খোসা ছাড়িয়ে পেঁয়াজ কেটে পাঁচ মিনিট নাকের কাছে রাখুন। বিশেষজ্ঞরা বলেন, এটি সাময়িকভাবে হলেও নাক বন্ধভাব দূর করতে সাহায্য করবে।

৫. নাক বন্ধ রোধে ঝাল জাতীয় খাবার বেশ উপকারি। এ ক্ষেত্রে ঝাল মরিচ খেতে পারেন। এর মধ্যে থাকা ক্যাপসেসিন নাকের পথ পরিষ্কার করে নাক বন্ধ হওয়া রোধে সাহায্য করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর