সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যেসব খাবার সারারাত ভিজিয়ে রেখে খেলে উপকার বেশি

প্রতিনিধির নাম / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট : September 2, 2024
যেসব খাবার সারারাত ভিজিয়ে রেখে খেলে উপকার বেশি

কিছু প্রাকৃতিক খাবার রয়েছে যেগুলো সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে আরো স্বাস্থ্যকর হয়ে ওঠে। খাবারগুলো আমাদের ক্লান্তি দূর করে, পেট সুস্থ রাখে এবং শরীরে শক্তি জোগায়। এসব খাবার পুষ্টির মান বৃদ্ধি করে এবং অক্সালেট ও ফাইটেটের মতো পুষ্টি প্রতিরোধকগুলোকে বের করে দেয়। এছাড়া কিছু খাবার আগে ভিজিয়ে রাখলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, বেশ কিছু ভাইরাল ইনফেকশনও প্রতিরোধ করা যায়।

পুষ্টি পেতে যে খাবার সারারাত ভিজিয়ে রেখে খাবেন

নির্দিষ্ট পরিমাণ কাঠবাদাম প্রতিদিন খেলে হৃদরোগের ঝুঁকি কমে। গবেষণা বলছে, বাদাম শরীরের এলডিএল (ক্ষতিকর কোলেস্টেরল)- এর মাত্রা কমিয়ে দেয়। পানি অথবা দুধে ভিজিয়ে খেলে কাঠবাদামের পুষ্টিগুণ বেড়ে যায়। এতে থাকা ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট বেড়ে আরো স্বাস্থ্যকর হয়ে ওঠে কাঠবাদাম। রাতে কয়েকটি বাদাম ভিজিয়ে রেখে পরদিন সকালে খোসা ছাড়িয়ে খান।

পুষ্টিবিদ প্রীতিকা বেদী হেলথশটস ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে বলেছেন, কিশমিশ সারারাত ভিজিয়ে রেখে পরদিন সকালে খেলে ত্বক হবে সুস্থ ও উজ্জ্বল। কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী। কিশমিশে প্রাকৃতিকভাবে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে এবং এগুলো ভিজিয়ে রাখলে যৌগগুলো আরো বেশি উৎকৃষ্ট হয়। ভেজানো কিশমিশ প্রাকৃতিক খাদ্যতালিকাগত ফাইবারের একটি বড় উৎস, যা একটি প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।

ফাইবারে ভরা মেথির বীজ হজমের সমস্যা কমাতে সাহায্য করে। আগের দিন রাতে এক চামচ মেথির বীজ পানিতে ভিজিয়ে রাখুন। সকালে উঠে খালি পেটে মেথি ভেজানো পানি খান। মেথি আয়রন, ম্যাগনেসিয়াম এবং ম্যাংগানিজসহ ফাইবার, ভিটামিন এবং খনিজের সমৃদ্ধ উৎস। হজমে সহায়তা করার পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে মেথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর