সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আলো জ্বালিয়ে ঘুমালে যেসব ক্ষতি

প্রতিনিধির নাম / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট : September 3, 2024

ঘুম মানুষের অনেক প্রয়োজনীয় একটি জৈবিক চাহিদা। ঘুমাতে ভাল লাগে না এই কথাটি আজ পর্যন্ত কারও মুখেই শোনা যায়নি। বরং ঘুম না হওয়ার অভিযোগই শোনা যায় অনেকের মুখে। আবার এমন অনেকে আছেন যারা রাতের বেলা ঘুমের সময় ঘরের বাতি জ্বালিয়ে রাখেন। যদি কারো এমন অভ্যাস থাকে তবে সতর্ক হতে হবে। কারণ রাতে আলো জ্বালিয়ে ঘুমালে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে।

রাতে আলো জ্বালিয়ে ঘুমানোর বিষয়ে আমেরিকার ইলিনোইসেক নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ফিনবার্গ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের বিজ্ঞানীরা জানিয়েছেন কিছু বিস্ময়কর তথ্য। গবেষণায় দাবি করা হয়েছে, আলো জ্বেলে ঘুমালে বাড়তে পারে ডায়াবেটিস ও হার্টের সমস্যার ঝুঁকি। সেইসঙ্গে বাড়তে পারে হৃদস্পন্দনের মাত্রা।

রাতে আলো জ্বেলে ঘুমালে শরীরের ইনস্যুলিনের মাত্রা বেড়ে যায়। যে কারণে শরীরে হতে থাকে মারাত্মক ক্ষতি। গবেষণায় ২০ জন মানুষের ওপরে পরীক্ষা করা হয়। যেখানে ১০ জন ১০০ মধ্যম মানের আলোতে ছিলেন। বাকি ১০ জন স্বল্প আলোতে রাতে ঘুমিয়েছেন। এর কিছুদিন পর দুই দলের মানুষের ওপর পরীক্ষা করা হয়। তাতে দেখা গেছে বিশাল পার্থক্য।

গবেষণায় দেখা যায়, যারা স্বল্প আলোতে ঘুমিয়েছিলেন তাদের থেকে যারা মধ্যম তীব্রতা সম্পন্ন আলো জ্বেলে ঘুমিয়ে ছিলেন তাদের হৃদস্পন্দন অনেকটাই বেড়ে গেছে। আমরা ঘুমিয়ে গেলেও আমাদের শরীরের স্বয়ংক্রিয় নার্ভ পদ্ধতি কাজ করতে থাকে। যা কি না সামান্য আলো পেলেই তীব্রতর হয়ে ওঠে।

যারা রাতেও বাতি জ্বালিয়ে ঘুমান তাদের শরীরে ইনসুলিনের মাত্রা প্রায় ১৫ শতাংশ বেড়ে যায়। আর যারা অল্প আলোতে ঘুমান তাদের শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যেতে পারে প্রায় ৪ শতাংশ পর্যন্ত। নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ফিনবার্গ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের চিকিৎসক ড. ফাইলিস জি জানিয়েছেন, বাতি জ্বালিয়ে ঘুমাতে গেলে আমরা সবকিছুই দেখতে পাই। যা শরীরের জন্য হতে পারে অনেকটা ক্ষতির কারণ। তাই অন্ধকার ঘরে বা হালকা হলুদ আলোতে ঘুমানোর অভ্যাস করা সবচেয়ে ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর