সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নাস্তায় যে ৩ ভুল ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়

প্রতিনিধির নাম / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট : September 3, 2024
নাস্তায় যে ৩ ভুল ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়

ডায়াবেটিস সাম্প্রতিক সময়ে একটি প্রধান স্বাস্থ্য উদ্বেগ হিসাবে আবির্ভূত হয়েছে। প্রতি বছর এই সমস্যায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। যদিও এটি উদ্বেগজনক, তবে ভালো খবর হলো যে ডায়াবেটিস ভালোভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। কীভাবে? নাস্তাসহ সারা দিনের খাবার নির্বাচনের বিষয়ে সতর্ক হলেই তা সম্ভব। আমরা অনেকেই হয়তো অজান্তেই এমন অভ্যাস অনুসরণ করি যা আমাদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। চলুন জেনে নেওয়া যাক নাস্তা খাওয়ার ক্ষেত্রে কোন ভুলগুলো ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে-

১. উচ্চ-কার্ব খাবার অতিরিক্ত খাওয়া

আমরা অনেকেই নাস্তার সময় সমুচা, পুরি, মোমো, পিঁয়াজু ইত্যাদি খেতে পছন্দ করি। যদিও এগুলো খেতে বেশ মুখরোচক কিন্তু রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি করতে পারে। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন (ADA) অনুসারে, অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ করলে হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। সাধারণ কার্বোহাইড্রেট এড়িয়ে যাওয়া এবং পরিবর্তে জটিল কার্বোহাইড্রেট বেছে নেওয়া ভালো।

২. প্রোটিন না খাওয়া

একটি ডায়াবেটিস-বান্ধব খাদ্যে পর্যাপ্ত প্রোটিনও যোগ করা উচিত এবং এটি নাস্তার ক্ষেত্রেও প্রযোজ্য। উচ্চ-ক্যালোরি, তৈলাক্ত খাবার খাওয়ার পরিবর্তে, উচ্চ-প্রোটিনযুক্ত খাবার বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। পনির টিক্কা, চানা চাট, স্প্রাউট এবং বিভিন্ন ধরনের কাবাবের মতো নাস্তা বেছে নিন। এর ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

৩. অসময়ে নাস্তা খাওয়া

আপনি কি অসময়ে নাস্তা খান, অর্থাৎ একেক দিন একেক সময়ে? যদি তাই হয়, তবে এই অভ্যাস বাদ দিন। অন্যান্য খাবারের মতো নাস্তার জন্যও একটি নির্দিষ্ট সময় থাকা গুরুত্বপূর্ণ। সন্ধ্যায় নাস্তা খেতে পারেন তবে গভীর রাতে এ ধরনের খাবার খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন। কারণ গবেষণায় দেখা গেছে এটি রক্তে শর্করার মাত্রা ব্যাহত করতে পারে এবং টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর