মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বন্যায় যাদের ঘর ভেসে গেছে, তাদের নতুনভাবে ঘর করে দেওয়া হবে : ধর্ম উপদেষ্টা

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট : September 5, 2024
বন্যায় যাদের ঘর ভেসে গেছে, তাদের নতুনভাবে ঘর করে দেওয়া হবে : ধর্ম উপদেষ্টা

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, দুর্যোগ দুর্দিনে সরকার ও আমরা আপনাদের পাশে আছি। আলেম সমাজও আপনাদের পাশে আছে। বন্যায় যাদের ঘর ভেসে গেছে, তাদের নতুনভাবে ঘর করে দেওয়া হবে। আপনাদের সহযোগিতায় আস-সুন্নাহ ফাউন্ডেশন আছে। বন্যায় যারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত, যাদের ঘর পানিতে মিশে গেছে, যারা রাস্তার ওপর থাকছেন তাদের ছোটখাটো বাড়ি করে দেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া আল-আরাবিয়া দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে ত্রাণসামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আল-মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

ধর্ম উপদেষ্টা বলেন, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে বন্যাদুর্গতদের সাহায্যে আলেম সমাজ ঝাঁপিয়ে পড়েছে। তারা মাঠে ময়দানে গিয়ে সাহায্য করছেন। ফেনী মুহুরি নদীর দিকে বেসরকারি উদ্যোগে এক কোটি টাকা খরচ করে বাঁধ তৈরি করা হচ্ছে। সরকারি উদ্যোগেও কাজ চলছে। ইনশাআল্লাহ, আমরা এ বিপদ থেকে উদ্ধার হতে পারবো। আমরা আল্লাহর সাহায্য কামনা করি।

খালিদ হোসেন বলেন, বন্যার্ত মানুষের সহায়তায় সরকারি ত্রাণসামগ্রী ও শুকনা খাবার বিতরণ চলছে। এমনকি তাদের কাপড়চোপড় সরবরাহ করা হচ্ছে। এছাড়া তাদের বিনামূল্যে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, আস সুন্নাহ ফাউন্ডেশন, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং কর্মীরাও বন্যাদুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।’

তিনি বলেন, স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয় করছেন। দ্রুত আমরা এ বিপদ কেটে উঠতে সক্ষম হবো, আল্লাহর উপর ভরসা।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া জিরির মুতামিম মাওলানা খোবাইন বিন তৈয়ব, লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ ও কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর