বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লায় মাইক্রোবাসে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৪

কুমিল্লা জেলা প্রতিনিধি / ২০৪ বার দেখা হয়েছে
আপডেট : September 6, 2024
কুমিল্লায় মাইক্রোবাসে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৪

কুমিল্লা জেলা প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি মাইক্রোবাসে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচ মাস বয়সী এক শিশুসহ তিনজন একই পরিবারের। আহত হয়েছেন আরো চারজন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মো. মামুন (৫০), তার শাশুড়ি মাজেদা বেগম (৭০), মামুনের ছেলে সাইমন (৫ মাস) ও মাইক্রোবাসের চালক ফেনী সদরের মাস্টারপাড়ার হাসান হাজারির ছেলে আলাউদ্দিন হাজারি (২৭)। তারা সবাই মাইক্রোবাসে ছিলেন। এছাড়া আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হতাহতরা ফেনীর বন্যাকবলিত এলাকা থেকে ঢাকায় যাচ্ছিলেন।

নিহত মামুনের ভাই আবু হানিফ জানান, তার ভাই মামুন ঢাকায় একটি হাসপাতালে চাকরি করেন। বন্যাকবলিত নিজ বাড়ির লোকজনদের দেখতে দুইদিন আগে তিনি ফেনীতে আসেন। শুক্রবার ভোরে স্ত্রী, সন্তান ও শাশুড়িকে নিয়ে মাইক্রোবাস নিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। কিছুক্ষণ পরে আমরা জানতে পারি তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে, প্রাণ গেছে চারজনের।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, উপজেলার বাতিসা নানাকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনে একটি বিকল হয়ে যাওয়া ট্রাক দাঁড়িয়ে ছিল। আজ ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস গিয়ে ওই মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এছাড়া নিহত মামুনের স্ত্রীসহ আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস, মাইক্রোবাস ও ট্রাকটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর