সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

খালি পেটে ভুলেও এই খাবারগুলো খাবেন না

প্রতিনিধির নাম / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট : September 8, 2024
খালি পেটে ভুলেও এই খাবারগুলো খাবেন না

সকালে ঘুম থেকে ওঠে খিদে লাগা স্বাভাবিক। এসময় অনেকেই সামনে যা পান তাই খেয়ে নেন। কিন্তু খিদের জেরে যা খুশি খেয়ে নেওয়া মোটেও স্বাস্থ্যকর নয়। এমন অনেক খাবার আছে যা খালি পেটে খেলে সাময়িকভাবে পেট ভরে তবে এতে ক্ষতির আশঙ্কা রয়েছে।

খালি পেটে যে খাবারগুলো থেকে দূরে থাকবেন

খালি পেটে ব্ল্যাক কফি বা দুধ দিয়ে মিশিয়ে কফি খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু এতে ভয়ঙ্কর সমস্যা হতে পারে। বাড়তে পারে অ্যাসিডের উৎপাদন। হতে পারে বদহজমের সমস্যাও।

সকাল সকাল তেলেভাজা খেলে, দিনভর অস্বস্তি হতে পারে। পেট ভার থেকে খাবারে অনীহা আসতে পারে। প্রচুর তেল এবং ফ্যাটের জন্য হতে পারে বদহজম। আলসেমিও আসতে পারে।

খালি পেটে লেবু জাতীয় ফল খেলে এসিডিটির আশঙ্কা বেড়ে যায়। হতে পারে হার্ট বার্নও। এমনকি আলসারের কারণও হতে পারে।

স্বাস্থ্যকর ফল হিসেবেই পরিচিত কলা। এতে রয়েছে উচ্চ ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম। কিন্তু খালি পেটে খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয়।

খালি পেটে টমেটো খাওয়া ভালো নয়। সালাদ, স্মুদি বা জুস হিসেবে খেলে সমস্যা হতে পারে। এটা খালি পেটের জন্য ক্ষতিকারক হতে পারে।

সকাল সকাল ঝাল, তেল-মশলাযুক্ত খাবারে ক্ষতি হতে পারে পেটের। বদহজম তো বটেই হতে পারে হার্ট বার্নের মতো সমস্যাও।

সতর্কতা- উল্লেখিত তথ্যগুলো পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েট ফলো করার জন্য অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও নিয়ম মেনে চলুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর