রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট : September 8, 2024
সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

রোববার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভাটরা গ্রামের মৃত রমজান আলীর ছেলে নুরুজ্জামান (৫২), তার ছোটভাই তারেক রহমান (৫২), রায়গঞ্জের হাট পাংগাসি গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম, রেজাউল করিম এবং আব্দুল মজিদ নামে আরও দুই ব্যক্তি। নিহত রেজাউল করিম ও আব্দুল মজিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করে কামারখন্দ থানার ওসি রেজাউল করিম জানান, দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি অটোরিকশা সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে যানটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত হন তিনজন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই আরও দুইজন মারা যায়। আহত অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত তিন যাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও জরুরি মেডিকেল অফিসার (ইএমও) ডা. লাবিব বলেন, দুর্ঘটনায় রেজাউল করিম ও আব্দুল মজিদ নামে দুজনকে এখানে আনা হয়েছিল। এদের মধ্যে একজনকে মৃত অবস্থাতেই আনা হয়েছিল এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার সময় তিনি মারা যান। এঘটনায় গুরুতর আহত আরেকজনকে বগুড়া নেওয়া হয়েছে বলে শুনেছি। নিহত দুজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর