মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিলেন জসীম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক / ১৯৮ বার দেখা হয়েছে
আপডেট : September 8, 2024
পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিলেন জসীম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক :

চীনে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা মো. জসীম উদ্দিনকে নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি সাবেক পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হলেন।

রোববার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন পররাষ্ট্রসচিব হিসেবে জসীম উদ্দিনের নাম যুক্ত করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো অফিস আদেশ প্রকাশ করা হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নতুন পররাষ্ট্রসচিব হিসেবে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনের অফিস আদেশ হয়ে গেছে। নতুন পররাষ্ট্রসচিব সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা সরকারের চুক্তিভিত্তিক যত নিয়োগ ছিল সব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে সাবেক পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে। আর মাসুদ বিন মোমেনের উত্তরসূরি হিসেবে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে ঢাকায় বদলির সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

বিসিএস ১৩তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. জসিম উদ্দিন ১৯৯৪ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।

পররাষ্ট্র সচিব হওয়ার আগে তিনি চীনে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি কাতারের রাষ্ট্রদূত এবং ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত পর্যন্ত গ্রিসের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ কর্মময় জীবনে মো. জসিম উদ্দিন ওয়াশিংটন, ইসলামাবাদ, টোকিও এবং দিল্লিতে বিভিন্ন পদে কাজ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি দক্ষিণ এশিয়া অনু বিভাগ এবং পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর ডিগ্রিধারী মো. জসিম উদ্দিন যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি থেকেও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কনস্যুলার পরিষেবায় ইতিবাচক পরিবর্তন আনায় রাষ্ট্রদূত জসীম উদ্দিনের নেতৃত্বে এথেন্সে বাংলাদেশ দূতাবাস ২০১৮ সালে জনপ্রশাসন পুরস্কার পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর