মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে দুই ডেপুটি গভর্নর নিয়োগ

প্রতিনিধির নাম / ২৪০ বার দেখা হয়েছে
আপডেট : September 8, 2024
বাংলাদেশ ব্যাংকে দুই ডেপুটি গভর্নর নিয়োগ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. জাকির হোসেন চৌধুরী এবং ড. মো. কবির আহম্মদ। তারা দু’জনই বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (০৮ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের এ দুই নির্বাহী পরিচালককে ডেপুটি গভর্নর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর আর্টিকেল ১০(৪) অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন চৌধুরী এবং ড. মো. কবির আহাম্মদকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে তাদের যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ডেপুটি গভর্নরসহ সব চুক্তিভিত্তিক কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করেন। পরে অন্তর্র্বতীকালীন সরকার গঠনের পর সরকারের পরামর্শে পদত্যাগপত্র জমা দেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও মো. খুরশীদ আলম। তাঁদের শূন্য পদে নতুন দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে তাঁরা নিয়োগ পেয়েছেন। আর একই সময়ে পদত্যাগ করা উপদেষ্টা আবু ফরাহ মো. নাসের ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মাসুদ বিশ্বাসের পদ এখনো শূন্য রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর