সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

রূপচর্চায় ঘি ব্যবহারের ৫ উপকারিতা

প্রতিনিধির নাম / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট : September 8, 2024
রূপচর্চায় ঘি ব্যবহারের ৫ উপকারিতা

বয়সের কারণে শরীর ও ত্বক বুড়িয়ে যেতে থাকে। তবে প্রতিদিন যদি আপনার খাদ্যতালিকায় কিছুটা ঘি রাখেন, তাহলেই তার প্রভাব পড়বে ত্বকে। কারণ ঘিতে রয়েছে ভিটামিন এ, ডি, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বলিরেখা এবং বার্ধক্যের প্রাথমিক লক্ষণ প্রতিরোধে কার্যকর।

খাবারে ঘিয়ের ব্যবহার যেমন স্বাদ কয়েক গুণ বাড়িয়ে তোলে, তেমনি রূপচর্চায় ঘি ব্যবহারে রয়েছে নানান উপকারিতা। এনডিটিভি লাইফস্টাইলের রূপচর্চায় ঘি ব্যবহারের ৫ উপকারিতার কথা তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।

১. ত্বককে ময়েশ্চারাইজ করে: ঘিতে ভিটামিন এ এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে যার কারণে এটি একটি দুর্দান্ত প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। এটি ত্বকে দীর্ঘস্থায়ী হাইড্রেশন প্রদান করে এবং ত্বককে শুষ্ক হতে বাধা দেয়। গোসলের আগে আপনার ত্বকে আলতো করে ঘি ঘষতে পারেন। এটি ত্বককে কোমল এবং নরম করে তুলবে।

২. ঠোঁটের শুষ্কতা ও ফাটা দূর করে: অল্প একটু ঘি আঙুলে নিয়ে তারপর সেটা ঠোঁটে লাগান। কয়েকবার ব্যবহারের পরই দেখবেন ঠোঁটের শুষ্ক ও ফাটা ভাব দূর হয়ে গেছে।

৩. টক্সিন বের করে দেয়: ঘিতে রয়েছে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড যা হজমপ্রক্রিয়ায় সাহায্য করে। আর যখন হজম ভালো হয়, তখন আপনার শরীর থেকে সমস্ত টক্সিন বের হয়ে যায়, যার ফলে ত্বক পরিষ্কার হয়।

৪. চোখের নিচের কালো দাগ দূর করে: ঘুমানোর আগে ঘি চোখের নিচে দিয়ে রাখুন। সকালে উঠে পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এই রুটিন মেনে চললে চোখের নিচের কালো দাগ দূর হবে।

৫. তারুণ্য ধরে রাখে: বয়সের কারণে শরীর ও ত্বক বুড়িয়ে যেতে থাকে। তবে প্রতিদিন যদি আপনার খাদ্যতালিকায় কিছুটা ঘি রাখেন, তাহলেই তার প্রভাব পড়বে ত্বকে। কারণ ঘিতে রয়েছে ভিটামিন এ, ডি, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বলিরেখা এবং বার্ধক্যের প্রাথমিক লক্ষণ প্রতিরোধে কার্যকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর