মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আশুলিয়ায় ২১৯ কারখানায় উৎপাদন বন্ধ

সাভার উপজেলা প্রতিনিধি / ২০৯ বার দেখা হয়েছে
আপডেট : September 12, 2024
আশুলিয়ায় ২১৯ কারখানায় উৎপাদন বন্ধ

সাভার উপজেলা প্রতিনিধি :

শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির জন্য শিল্পাঞ্চল আশুলিয়ার ২১৯টি পোশাক কারখানা আজও বন্ধ রয়েছে। এর মধ্যে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রয়েছে ৮৬টি। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার বিজিএমইএ নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক দলের আহ্বানের পর আজ সকল কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সকাল ৮টার দিকে অনেক কারখানা খুলে দেওয়া হলেও ৮৬টি কারখানা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে ১৩৩টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, শিল্পাঞ্চলের কোথাও সড়ক অবরোধসহ কারখানায় হামলা বা ভাঙচুরের খবর পাওয়া যায়নি। তবে আগে থেকেই কিছু কারখানায় অভ্যন্তরীণ বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল। সেসব কারখানার শ্রমিকরা আজ কাজে ফেরেনি। এছাড়া আজ সকালেও বেশ কিছু কারখানার শ্রমিকরা প্রবেশের পর কর্মবিরতিসহ কারখানা থেকে বের হয়ে গেলে সব মিলিয়ে শিল্পাঞ্চলের ২১৯টি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। এরমধ্যে শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ ঘোষণা করা হয়েছে ৮৬টি কারখানা। আর বাকি ১৩৩টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর