মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মুঠোফোন চুরি

কক্সবাজার জেলা প্রতিনিধি / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট : September 12, 2024
কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মুঠোফোন চুরি

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

কক্সবাজারের হোটেল-মোটেল জোনের একটি হোটেলে অবস্থানকালে চুরি হয়ে গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ব্যবহৃত মুঠোফোন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার কক্স সিলিটন নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মুঠোফোনটি চুরি হয়। সেখানে বিশ্রাম নিচ্ছিলেন হাসনাত আব্দুল্লাহ।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মুঠোফোনটি উদ্ধারে কাজ করছে পুলিশ।

কক্সবাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক জানান, কক্সবাজারের পেকুয়া-চকরিয়ায় শহীদদের পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার (১১ সেপ্টেম্বর) সেখানে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে আসেন কক্সবাজার শহরে। সভার আগে শহরের কলাতলী হোটেল মোটেল জোনের কক্স সিলিটন নামে একটি হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় সেখানে থেকে তার মুঠোফোনটি চুরি হয়।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, রুমে তাদের লোকজন ছিল। এটি নিজেদের মধ্যে হতে পারে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, দুপুরে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে। পুলিশ ফোন উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর