মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ায় শেখ হাসিনাসহ ১২২ জনের নামে হত্যা মামলা

বগুড়া জেলা প্রতিনিধি / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট : September 12, 2024
বগুড়ায় শেখ হাসিনাসহ ১২২ জনের নামে হত্যা মামলা

বগুড়া জেলা প্রতিনিধি : 

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রিকশা চালক আব্দুল মান্নান (৭২) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০০ থেকে ৩০০ জনকে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে বগুড়া সদর থানায় এ মামলা করা হয়। মামলার বাদী নিহত আব্দুল মান্নানের ছেলে রানা হামিদ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সাইহান ওলিউল্লাহ এতথ্য নিশ্চিত করেছেন।

গত ৪ আগস্ট সরকার পতনের আন্দোলনে গিয়ে বড়গোলা ট্রাফিক মোড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আব্দুল মান্নান। আব্দুল মান্নান বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদীঘি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

মামলায় হুকুমের আসামি করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মজনু, ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে।

এছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, শহর আওয়ামী লীগের সভাপতি মো. রফি নেওয়াজ খান রবিন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববি, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মন্ডল, আওয়ামী লীগ নেতা মাছুদুর রহমান মিলন, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম ডাবলু, সদর আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক,

সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সরকারসহ ১২২ জন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১ থেকে ৪ নং আসামির হুকুমে এব১ ৫ থেকে ১০ নং আসামিদের নেতৃত্বে আসামিরা দলবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলনরত ছাত্র জনতার উপর পেট্রোল বোমা, কককেল বিস্ফোরণ ঘটাতে থাকে। ওই সময় নিহত আব্দুল মান্নানসহ আন্দোলনকারী গণ প্রতিরোধ করার চেষ্টা করলে অন্যান্য আসামিরা ক্ষিপ্ত হয়ে পিস্তল ও কাটা রাইফেল দিয়ে এলোপাতাড়ীভাবে গুলি করতে থাকে। এতে আব্দুল মান্নান গুলিবিদ্ধ হয়ে মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর