মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যমুনা নদীতে নিখোঁজ চাচাতো ভাই-বোনের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট : September 12, 2024
যমুনা নদীতে নিখোঁজ চাচাতো ভাই-বোনের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই চাচাতো ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার খাষকাউলিয়াস্থ যমুনা নদীর তীররক্ষা বাঁধের রেস্কি বোর্ড এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে যমুনা নদীতে গোসলে গিয়ে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নৌকাঘাট এলাকা থেকে তারা নিখোঁজ হয়।

নিখোঁজ দুই চাচাতো ভাই-বোন হলোÑ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের কুরকি গ্রামের আলমগীর হোসেনের ছেলে হযরত আলী (৫ বছর ছয় মাস) ও তার চাচাতো বোন জাহাঙ্গীর হোসেনের মেয়ে খাদিজা খাতুন (৫)।

চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ওসি শামসুল আলম ও খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর হাবলুর জানান, বুধবার দুপুরে দাদা আব্দুর রহিম মোল্লার সঙ্গে যমুনা নদীর জোতপাড়া ঘাটে গোসল করতে আসে হযরত আলী ও খাদিজা খাতুন। গোসলের একপর্যায়ে বৃষ্টি নামলে দাদা দুই নাতি-নাতনিকে বাড়িতে যেতে বলেন। তারা দুজন নদী থেকে উঠে দাদার অগোচরে আবারও নদীতে নামে। একপর্যায়ে তারা দুজন নিখোঁজ হয়। বাড়ির লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। আজ বৃহস্পতিবার সকালে যমুনা নদীর জোতপাড়া তীররক্ষা বাঁধের রেস্কি বোর্ড এলাকা থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। উদ্ধার হওয়া দুই শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর