মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সংবিধান সংশোধনের ক্ষমতা রয়েছে অন্তর্বর্তী সরকারের : অ্যাটর্নি জেনারেল

প্রতিনিধির নাম / ২০৫ বার দেখা হয়েছে
আপডেট : September 12, 2024
সংবিধান সংশোধনের ক্ষমতা রয়েছে অন্তর্বর্তী সরকারের : অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক :

সংবিধান পুনলিখন, সংশোধনের ক্ষমতা রয়েছে অন্তর্বর্তী সরকারের বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বৈধ। এ সরকারের সংবিধান পুর্নলিখন ও সংশোধনের ক্ষমতা রয়েছে। ভবিষ্যতে কোনো প্রধানমন্ত্রী যাতে একচ্ছত্র ক্ষমতাধর হতে না পারেন, সেজন্য দরকার সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধনী।

অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান উপদেষ্টা কমিটি গঠনের যে উদ্যোগ নিয়েছেন সেটি ইতিবাচক। একইসাথে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রয়োজন। বিচার বিভাগ সংস্কার এমন হওয়া উচিত যাতে সার্বভৌমভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারে বিচার বিভাগ।

তিনি বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রস্তাব সময়োপযোগী। প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধি করাসহ বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কার জরুরি।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করছে। এই অনুচ্ছেদের সংশোধনী জরুরী। শাসন, আইন ও বিচার বিভাগের ভারসাম্য আনার জন্যই সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর