সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্ট্রেস থেকে দূরে রাখে যেসব খাবার

প্রতিনিধির নাম / ১৮৬ বার দেখা হয়েছে
আপডেট : September 12, 2024
স্ট্রেস থেকে দূরে রাখে যেসব খাবার

স্ট্রেস থেকে দূরে থাকার জন্য আপনাকে সবার আগে জীবনযাপনের ধরন পাল্টাতে হবে। অর্থাৎ খাওয়া, ঘুমসহ সব ধরনের অভ্যাসে পরিবর্তন আনতে হবে। পর্যাপ্ত ঘুম, ব্যায়াম জরুরি। সেইসঙ্গে অবশ্যই নজর রাখতে হবে খাবারের তালিকার দিকে। আপনি যা খাচ্ছেন তা আপনার স্ট্রেস পরিচালনার ক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা রাখে। তাই খেতে হবে সঠিক খাবার।

কোন খাবারগুলো স্ট্রেসের জন্য উপকারী? চলুন জেনে নেওয়া যাক-

১. ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার

ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং শিথিলতা বাড়াতে সাহায্য করতে পারে। আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং স্ট্রেস লেভেল কমাতে শাক, বাদাম এবং কুমড়ার বীজ নিয়মিত খাওয়া জরুরি। এ ধরনের খাবার নিয়মিত খেলে তা স্ট্রেস দূরে রাখতে সাহায্য করে। তাই এগুলো রাখুন খাবারের তালিকায়।

২. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড

আপনি যদি আপনার স্ট্রেস স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করতে চান তবে ডায়েটে ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন। স্ট্রেস এবং প্রদাহ কমাতে আপনার প্রতিদিনের খাবারে চিয়া বীজ, আখরোট এবং ফ্ল্যাক্সবীড যোগ করুন। এগুলো এই কাজে দুর্দান্ত সাহায্য করবে।

৩. বেরি, বাদাম, ডার্ক চকোলেট

আপনি জেনে অবাক হতে পারেন কিন্তু প্রক্রিয়াজাত শর্করা স্ট্রেসের মাত্রা বাড়ায়। সুতরাং, খাবার থেকে সমস্ত ধরণের চিনিযুক্ত স্ন্যাকস বাদ দিন। এর বদলে বেরি, বাদাম বা ডার্ক চকোলেট খাওয়ার অভ্যাস করুন। এতে স্ট্রেস থেকে দূরে তো থাকবেনই, মিলবে আরও অনেক উপকার।

৪. প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার

অন্ত্রের স্বাস্থ্য এবং স্ট্রেস সংযুক্ত। আপনার পাচনতন্ত্রকে সুস্থ রাখতে এবং স্ট্রেস নিয়ন্ত্রণ করতে দই, আচার বা পান্তা ভাত জাতীয় প্রোবায়োটিক খাবার নিয়মিত খাওয়ার অভ্যাস করুন। এতে স্ট্রেস থেকে মুক্ত থাকা সহজ হবে। সেইসঙ্গে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও।

৫. পর্যাপ্ত পানি

প্রতিদিন পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই। আপনি হয়তো জানেন না, ডিহাইড্রেশন আপনার শরীরে স্ট্রেসের মাত্রা বাড়াতে পারে। সতেজ এবং হাইড্রেটেড থাকার জন্য সারা দিন পানি এবং ভেষজ চা পান করুন। এতে স্ট্রেসমুক্ত ও সুস্থ থাকতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর