মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আমি বিদেশ যাচ্ছি না, এমন চিন্তাও মাথায় নেই : আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট : September 16, 2024
আমি বিদেশ যাচ্ছি না, এমন চিন্তাও মাথায় নেই : আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক :

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, আমি বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে আমি মিডিয়ায় অনুপস্থিত। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে জল্পনা-কল্পনা হচ্ছে। এমন কি কেউ কেউ আজগুবি কথা বলছেন, আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, এ ধরনের কোনো পরিকল্পনা এমনকি চিন্তাও আমার মাথায় নাই। প্রশ্নই আসে না।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমি মনে করি এ ধরনের গুজব, গুঞ্জন ও আজগুবি বিভিন্ন তথ্য যারা ছড়াচ্ছেন ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণের মনে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে সেটাকে ভ্রান্ত করা এবং জনগণের অহেতুক প্রশ্ন ছাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। কেউ বিভ্রান্ত হবেন না।

তিনি আরও বলেন, আমি কয়েকদিন আগে পত্রিকায় ইন্টারভিউ দিয়েছি। তবে এটা ঠিক মিডিয়ায় কম আসি। কারণ, আমি মনে করি আমার এখন অনেক কাজ করতে হবে। আমার কাছে মনে হয়েছে, কাজের যদি কোনো অগ্রগতি হয় সেটা আমি জানাবো। এখন তো আমি টক-শোর মানুষ না। এখন আমাকে কাজ করতে হবে। কাজে বেশি মনোযোগ দিতে হবে।

আসিফ নজরুল আরও বলেন, আইন মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিছু অগ্রগতি হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে আমি আপনাদের অগ্রগতি জানাবো। আর এই ধরনের গুজব গুঞ্জন যারা রটাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব মিনিমাম ইনভেস্টিগেশন করে এইগুলো করেন। তা নাহলে মানুষ আপনাদের মিথ্যাবাদী বলবে। এগুলো করা উচিত না।

তিনি বলেন, বরং রাষ্ট্রীয় সংস্কারে আপনারা আমাদের সাজেস্ট করবেন, ভুল হলে ধরিয়ে দিবেন। আজগুবি তথ্য প্রমাণিত না করে দেওয়া এটা এক ধরনের বিভ্রান্তি ছড়ানো। মানুষের চরিত্র হনন করা। এটা ঠিক না। আশা করি আপনাদের ভুল বোঝার অবসান ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর