মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি / ২০০ বার দেখা হয়েছে
আপডেট : September 16, 2024
ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার পৌর শহরের কদমতলীর মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাহ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, অন্যান্য বছরের ন্যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শীরা কসবা উপজেলা চত্বর থেকে জশনে জুলুসের শোভাযাত্রা করার প্রস্তুতি গ্রহণ করেন। অপরদিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সদস্য গাজী ইয়াকুব ওসমানীর নির্দেশনায় এবং স্থানীয় নেতা মাওলানা আরিফের নেতৃত্বে কওমি মাদরাসার শিক্ষার্থীরা জশনে জুলুসের শোভাযাত্রা প্রতিরোধ করার ঘোষণা দেন। তারই পরিপ্রেক্ষিতে আজ সকালে কদমতলী নামক স্থানে (সদর হাসপাতাল মোড়ে) আহলে সুন্নাত ওয়াল জামাত এবং কওমিপন্থিদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তপ্ত হয়ে উঠে কসবা পৌর শহর। এক পর্যায়ে দুপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দীর্ঘ দেড় ঘণ্টা এই সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

ওসি মো. বিল্লাহ হোসেন বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.)-এর জশনে জুলুসকে কেন্দ্র করে এই সংঘর্ষ। তবে তার আগেই উভয়পক্ষের নেতাকর্মীদের নিয়ে কোনোরকম সংঘর্ষে না জড়ানোর জন্য আলোচনা করা হয়। সেনাবাহিনী ও পুলিশ একসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর