মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আশুলিয়ায় দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষে নিহত ১, আহত ২০

সাভার উপজেলা প্রতিনিধি / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট : September 17, 2024
আশুলিয়ায় দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষে নিহত ১, আহত ২০

সাভার উপজেলা প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় দুইটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে রাবেয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন শ্রমিক।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আশুলিয়ার জিরাবো ম্যাসকট গার্মেন্টস লিমিটেড নামের কারখানার সামনে এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নারী পোশাক শ্রমিক রোকেয়া বেগম ম্যাসকট গার্মেন্টস লিমিটেড কারখানায় সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কর্মরত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকালে মাসকট গার্মেন্টসের শ্রমিকরা কাজ না করে কারখানার বাইরে চলে আসে। এসময় তাদের কারখানার সামনে রেডিয়্যান্ট গার্মেন্টসের কাজ বন্ধ করতে মাসকট কারখানার শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে দুই গার্মেন্টসের শ্রমিকরাই সংঘর্ষে লিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ইটপাটকেলের আঘাতে মাসকট কারখানার রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হন। এসময় উভয়পক্ষের আরও অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তফা কামাল বলেন, প্রাথমিকভাবে শুনতে পেরেছি ম্যাসকট গার্মেন্টস লিমিটেড কারখানাটি বন্ধ ছিল। সেই কারখানা খুলে দেওয়ার দাবিতে কর্মরত শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। পাশের কারখানা থেকে ধাওয়া দেয় । এতে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যাযন। ঘটনার বিস্তারিত পরে বলতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর