মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক খাতের সংস্কারে সহায়তা করবে বিশ্বব্যাংক : অর্থ উপদেষ্টা

প্রতিনিধির নাম / ২১১ বার দেখা হয়েছে
আপডেট : September 17, 2024
বাংলাদেশের অর্থনৈতিক খাতের সংস্কারে সহায়তা করবে বিশ্বব্যাংক : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক খাতের সংস্কার এবং জাতীয় বাজেটে সহায়তা করবে। তবে সবকিছুই যাতে সহজ এবং বাস্তবায়নযোগ্য হয়, বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে এমনটাই আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টার নিজ দপ্তরে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে একটি ইতিবাচক আলোচনা হয়েছে। তারা দেশের অর্থনৈতিক খাতের সংস্কার ও বাজেট সহায়তা করবে। আমরা যেটা বলেছি সেটা হলো আমাদের ফান্ডগুলোর জন্য সহায়তা দরকার। বিশেষ করে দ্রুত বাজেট সাপোর্টে দরকার। আমাদের উন্নয়ন প্রকল্পে তারা সহায়তা করছে। সর্বপরি আমাদের অর্থনীতির সঙ্গে বিশ্বব্যাংকের অনেক বড় একটা সম্পর্ক রয়ছে।

তিনি বলেন, বিশ্বব্যাংকের কাছে আমাদের টেকনিক্যাল ও আর্থিক সহায়তা দরকার। এছাড়া দেশের বাজেট ও ব্যাংক খাতের তারল্য সংকট থেকে উত্তরণে অর্থ সহায়তা চাওয়া হয়েছে। বিশ্বব্যাংক সম্মত হয়েছে। তবে এ বিষয়ে আরও আলোচনা হবে, সেটা হবে মূলত আমরা কীভাবে বাস্তবায়ন করবো।

ব্যাংকিং খাতে কী পরিমাণ সহায়তা করতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কী পরিমাণ বা কত বিলিয়ন দেবে সেটা বলতে পারবো না। কত পরিমাণ অর্থ সহায়তা দেবে তা নির্দিষ্ট হয়নি। তবে এ বছর একটি বাজেট সহায়তা মিলবে এবং আগামী বছর আরেকটি বাজেট সহায়তার আশ্বাস দিয়েছে।

বিশ্বব্যাংক যে শর্ত দিয়েছে সে বিষয়ে জানতে চাইলে ড. সালেহউদ্দিন বলেন, ঋণ পেতে বিশ্বব্যাংক কতগুলো অ্যাকশনের কথা বলেছে। তবে আমি বলেছি তারা যেসব শর্ত বা অ্যাকশনের কথা বলবে সেটা যেন বাস্তবায়নযোগ্য হয়। তারা এমন কিছু দেবে না যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো না। আমি স্পষ্ট বলেছি, আমাদের সংস্কারের জন্য এবং অর্থনীতির উন্নয়নের জন্য যে সমস্ত জিনিস বাস্তবায়নযোগ্য হয়, বিষয়টি দেখার জন্য বিশ্বব্যাংককে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর