মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা জানা নেই অন্তর্বর্তী সরকারের : পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ১৮৬ বার দেখা হয়েছে
আপডেট : September 17, 2024
শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা জানা নেই অন্তর্বর্তী সরকারের : পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা জানা নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। শুধু তাই নয়, শেখ হাসিনার সেখানে অবস্থানের বিষয়ে এখন পর্যন্ত দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি ঢাকা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার ভারতে ৪৫ দিন অবস্থান হতে চলেছে। আমরা কী তার অবস্থানের স্ট্যাটাস জানতে চেয়েছি- এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, দেখুন সবকিছুই আইন দিয়ে চলে না। অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক দিন থেকে আছে। তখন ৪৫ দিনের মধ্যেই কী তাদের সবকিছু শেষ হয়ে গিয়েছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানেই আছেন। আমাদের সেভাবেই দেখতে হবে।

উনার অফিসিয়াল স্ট্যাটাস কী আমরা জানি- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, না আমরা জানি না। যেটুকু বলেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সেটুকুই। আমি অফিসিয়ালি তাদের কিছু বলিনি।

ছাত্র-জনতার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তদন্ত শুরু করেছে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দল। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, তাদের সঙ্গে আজ বৈঠক হয়েছে। তারা কাজ শুরু করবে। তাদের কোনো সহায়তার দরকার হলে আমরা সহায়তা দেবো। তাদের কাজে কোনো হস্তক্ষেপ করবো না। তারা কোনো পাবলিসিটিও চায় না। এটা হলে তাদের কাজে বিঘ্ন সৃষ্টি হবে।

এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার কাদের সঙ্গে বৈঠক হবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর এখনও প্রকাশ্যে আসেন নি সাবেক এই প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাসহ তার মন্ত্রিসভার সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে অসংখ্য হত্যা মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে প্রভাবশালী সাবেক কয়েকজন মন্ত্রী–প্রতিমন্ত্রী গ্রেফতার হয়েছেন। শুধু শেখ হাসিনার নামেই হয়েছে ১৩০টিরও বেশি হত্যা মামলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর