সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ভিটামিন বি ১২ এর অভাবে শরীরে যা ঘটে

প্রতিনিধির নাম / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট : September 17, 2024
ভিটামিন বি ১২ এর অভাবে শরীরে যা ঘটে

ভিটামিন বি ১২ কোবালামিন নামেও পরিচিত। এটি পানিতে দ্রবণীয় ভিটামিন যা আমাদের শরীরের সঠিক কার্যকারিতার জন্য প্রয়োজনীয়। এর অভাব শারীরিকএবং মানসিক উপসর্গ সৃষ্টি করতে পারে যা আপনার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে। এর গুরুত্ব থাকা সত্ত্বেও, অনেকেই জানেন না যে এই ভিটামিনের ঘাটতি হওয়া কতটা সহজ, বিশেষ করে যদি আপনার খাদ্যে প্রাণিজ পণ্যের অভাব থাকে।

কীভাবে বুঝবেন যে এই পুষ্টির ঘাটতি হচ্ছে? ৪টি লক্ষণ জেনে নিন-

১. সব সময় ক্লান্ত বোধ করা

ভিটামিন বি ১২ এর অভাবের সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর মধ্যে একটি হলো ক্রমাগত ক্লান্ত বোধ করা। কারণ তখন আপনার শরীর আপনার অঙ্গগুলোতে অক্সিজেন বহন করার জন্য পর্যাপ্ত লোহিত রক্তকণিকা তৈরি করে না, যা ক্রমাগত ক্লান্তির দিকে নিয়ে যায়। রাতে ভালোভাবে ঘুম হওয়ার পরও সারাদিন ক্লান্ত লাগতে পারে। এরকমটা ঘটলে সতর্ক হোন। হতে পারে তা এই ভিটামিনের ঘাটতির লক্ষণ।

২. হাত এবং পায়ে ঝিঝি ধরা

শরীরে ভিটামিন বি ১২ এর অভাব হলে হাত ও পায়ে ঝিঝি ধরার অনুভূতি হতে পারে। কারণ এই পুষ্টির ঘাটতি স্নায়ুকে ঢেকে রাখে এমন প্রতিরক্ষামূলক আবরণকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ২০১৯ সালে ডায়াবেটিস জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে, ডায়াবেটিস রোগীরা যারা মেটফর্মিন গ্রহণ করেন তাদের এই ঝিনঝিনে সংবেদন অনুভব করার ঝুঁকি বেশি থাকে।

৩. ফ্যাকাশে ত্বক

বিটামিন বি ১২ এর অভাবের আরেকটি লক্ষণ হলো ফ্যাকাশে এবং সামান্য হলুদ ত্বক, যা জন্ডিসের মতো দেখা দিতে পারে। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত একটি নিবন্ধ অনুসারে, যখন বি ১২ এর পরিমাণ কম থাকে, তখন শরীর সুস্থ লাল রক্তকণিকা তৈরি করতে লড়াই করে যা রক্তস্বল্পতার দিকে নিয়ে যায় এবং ত্বক ফ্যাকাশে দেখায়।

৪. বিষণ্ণতা এবং মেজাজ পরিবর্তন

ভিটামিন বি ১২ এর ঘাটতি হলে এটি আপনার শরীরে সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড বাড়াতে পারে, যা ফলস্বরূপ বিষণ্ণতা বাড়িয়ে তোলে। সুতরাং, যদি আপনার মেজাজ একটুতেই খারাপ হয়ে যায়, তবে এটি শরীরে ভিটামিন বি ১২ এর অভাবের কারণে হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর