সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কোলেস্টেরল কমাবে দারুচিনি গোলমরিচ আর জোয়ান

প্রতিনিধির নাম / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট : September 18, 2024
কোলেস্টেরল কমাবে দারুচিনি গোলমরিচ আর জোয়ান

ঘরোয়া উপায়েও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা যায়। তাই আপনি ভরসা রাখতে পারেন কয়েকটি মসলার ওপর। কোলেস্টেরলের সমস্যা এখন প্রতিটি ঘরে ঘরে। ৪০ পেরোতে না পেরোতেই কোলেস্টেরল হানা দিচ্ছে জীবনে। হুমকির মুখে পড়ছে শরীর। খাওয়াদাওয়া থেকে জীবনযাপন সবক্ষেত্রেই একটি নিয়মের হাতছানি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ খেতে হবে। সেই সঙ্গে ঘরোয়া উপায়েও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা জরুরি। তাই ভরসা রাখুন দারুচিনি, গোলমরিচ আর জোয়ানের ওপর।

দারুচিনি

রান্নার স্বাদ বাড়ানো এবং সর্দি-কাশি কমানো ছাড়াও দারুচিনি কোলেস্টেরলের মতো ক্রনিক সমস্যার সঙ্গে লড়তেও কার্যকরী ভূমিকা পালন করে থাকে। রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে এই ঘরোয়া টোটকা কাজে আসতে পারে। অ্যান্টি-অক্সিড্যান্ট এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। দারুচিনি দিয়ে তৈরি চা খেতে পারেন। সুস্থ থাকবেন।

গোলমরিচ

শীতকালীন ঠান্ডা লাগা কিংবা ওজন কমানো— সবক্ষেত্রেইই গোলমরিচের ভূমিকা অনবদ্য। তবে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও এই মসলার জুড়ি মেলা ভার। কোলেস্টেরলের মাত্রা বিপৎসীমার বাইরে রাখার ক্ষমতা রয়েছে গোলমরিচের। অ্যান্টি-অক্সিড্যান্ট ও অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদানসমৃদ্ধ এই মসলা কোলেস্টেরল অন্যতম দাওয়াই।

জোয়ান

ভরপেট খাওয়ার পর তাড়াতাড়ি হজম করার জন্য অনেকেই মুখে দেন জোয়ান। হজমশক্তি উন্নত করতে জোয়ান নিঃসন্দেহে উপকারী। অনেকেই হয়তো জানেন না, জোয়ান শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তোলে। সেই সঙ্গে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়তে দেয় মা। ফ্যাটি অ্যাসিড ও ডায়েটারি ফাইবারে ভরপুর জোয়ান ঘরোয়া উপায়ে কোলেস্টেরল কমাতে সিদ্ধহস্ত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর