বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মন খারাপ থাকলে যে কাজগুলো করতে ভুলবেন না

প্রতিনিধির নাম / ২১৬ বার দেখা হয়েছে
আপডেট : September 19, 2024
মন খারাপ থাকলে যে কাজগুলো করতে ভুলবেন না

পৃথিবীতে এমন কোনও মানুষ নেই যিনি খারাপ সময় বা মন খারাপের মুখোমুখি হননি। আসলে মন খারাপের কোনও নির্দিষ্ট সমীকরণ নেই। ঘুম থেকে উঠেও কারও মন খারাপ হতে পারে। কেউ আবার অফিসে, পথে-ঘাটে কোনও পরিস্থিতির কারণে মন খারাপের শিকার হতে পারেন।

এমন হলে যে কাজগুলোর দিকে মনোযোগ দিতে হবে-

১. শরীরের দিকে খেয়াল রাখা সবথেকে গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম হয়েছে কিনা, যথেষ্ট পরিমাণে পানিজল খেয়েছেন কিনা, সুষম খাদ্য গ্রহণ করেছেন কিনা এবং অতি অবশ্যই কিছু শরীরচর্চা বা কমপক্ষে একটু হাঁটাহাঁটি করেছেন কিনা, এই কয়েকটি কাজে শুধু শরীর নয়, মন ও ভাল থাকে।

২. সারাদিনের চেকলিস্ট নতুন করে তৈরি করুন। মন খারাপ থাকলে জোর করে কোনও কাজ করবেন না। এতে সমস্যা বাড়বে। স্ট্রেসে থাকলে প্রোডাক্টিভিটি থেকে একটু দূরে থাকা ভাল। আপনার মন শান্ত থাকলে তবেই আপনি কাজে ফোকাস করতে পারবেন।

৩. এই সময়ে বড় সিদ্ধান্ত নেবেন না। তা সে কাজ নিয়েই হোক বা ব্যক্তিগত কোনও বিষয়। সময় সুযোগ বুঝে বাইরে একটু হেঁটে আসুন। বাড়ির ছাদেও যেতে পারেন। প্রকৃতির মধ্যে থাকলে মন ভাল হবে নিমেষেই।

৪. কাছের বন্ধুদের সঙ্গে কথা বলুন, বা কফি ডেটে সময় কাটান। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। যত বেশি সম্ভব বিশ্রাম নিন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর