মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট : September 20, 2024
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :

আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষে জামিনের আবেদন করা হলে দ্রুত বিচারকের আদালত না থাকায় তার জামিন শুনানি করা হয়নি। এছাড়া আসামির রিমান্ড আবেদনের বিষয়েও কোনো আদেশ দেননি জুডিশিয়াল চতুর্থ আদালতের বিচারক।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রীর রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। বিচারক তাকে পিডব্লিউমূলে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুনানিতে আদালত বলেন, যেহেতু এটি দ্রুত বিচার আইনে মামলা তাই এ মামলার শুনানি সংশ্লিষ্ট আদালতে হবে।

এর আগে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টায় শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাড়ি হিজক করচ থেকে সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর করা মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাতভর তাকে সুনামগঞ্জ সদর থানা হেফাজতে রাখা হয়েছিল।

উল্লেখ্য, গত ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ১ মাস পর ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন ঘটনায় আহত যুবকের ভাই দোয়ারাবাজার উপজেলার জহির মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর