সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যে ৩ খাবার শিশুর স্থূলতা বাড়ায়

প্রতিনিধির নাম / ১৮০ বার দেখা হয়েছে
আপডেট : September 29, 2024
যে ৩ খাবার শিশুর স্থূলতা বাড়ায়

ক্রমশ বাড়ছে শিশুদের মধ্যে স্থূলতার সমস্যা। ছোটবেলা থেকে স্থূলতা গ্রাস করলে শরীরের বিপাক হার কমতে থাকে। শরীরে জেঁকে বসে নানান রোগবালাই। টাইপ টু ডায়াবেটিস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, হরমোনের ভারসাম্যহীনতার মতো একাধিক রোগবালাই জীবনের সঙ্গে জুড়ে যায়। তাই ছোট থেকেই শিশুর খাওয়াদাওয়ার প্রতি বাড়তি নজর দেয়া জরুরি। কিছু খাবার শিশুকে যত কম খাওয়ানো যায়, ততই ভাল।

১. প্যাকেটজাত নুডুলস শিশুদের অত্যন্ত প্রিয় খাবার। নুডুলস পেলে আর কিছু চায় না তারা। এই খাবারে কোনো পুষ্টিগুণ থাকে না বললেই চলে। বরং খুব উচ্চ মাত্রায় লবন থাকে, যা শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

২. প্যাকেটজাত জুস এবং নরম পানীয়ে উচ্চ মাত্রায় চিনি থাকে, যা স্থূলতার সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই এই ধরনের পানীয় খুদেকে বেশি না খাওয়ানোই ভাল। ওজন বেড়ে যাওয়ার পাশাপাশি, আরো অনেক সমস্যা দেখা দেয়ার ঝুঁকি থাকে।

৩. ভাজাভুজি খেতে দারুণ পছন্দ করে শিশুরা। তবে এই ধরনের খাবারে ভরপুর মাত্রায় ট্রান্সফ্যাট ও ক্যালোরি থাকে। শিশুর ওজন কমাতে চাইলে এই খাবার একেবারেই দেয়া যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর