মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

জেনেভা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্র-মাদকসহ ৩৫ জন গ্রেফতার

প্রতিনিধির নাম / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট : September 29, 2024
জেনেভা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্র-মাদকসহ ৩৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‌্যাব-২ ও যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযানে ৩১ দুর্বৃত্তসহ ৩ জন নারী মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর থেকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে এ অভিযান শুরু করে র‌্যাব-২ ও যৌথ বাহিনী।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম বলেন, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‌্যাব-২ এবং যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ২টি পিস্তল, ২০ রাউন্ড গুলি, মাদক উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুরের জেনাভা ক্যাম্পে বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলে। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা ও তিন জন নারী মাদক ব্যবসায়ীসহ আরও ৩১ জন দুর্বৃত্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের সেনাবাহিনীর মাধ্যমে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর