মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু

প্রতিনিধির নাম / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট : October 1, 2024
সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এনামুল (৪৫) পলি আক্তার (৩৯), পলাশ মিয়া (১৫), ফাতেমা আক্তার (০৭) ফরহাদ (১৩) এবং উমর ফারুক (০৫)।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

খবর পেয়ে ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে অনেকদিন ধরে ঝগড়াঝাটি লেগে ছিল। ঘটনার রাতে এমারুল ছাড়া সবাই ঘুমিয়ে ছিল। সেই ঝগড়ার জের ধরেই এমরুল তার ঘুমন্ত স্ত্রী ও সন্তানদের হাত-পা বেঁধে ঘরের চতুর্দিকে কেরোসিন ঢেলে দরজা আটকে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন হুহু করে সব জ্বালিয়ে দেয়। এই লেলিহান অগ্নিশিখা থেকে এমারুল নিজেও বাঁচতে পারেনি।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো রাতে আশপাশের বাড়িঘরসহ ওই পরিবারের লোকজন ঘুমাতে যান। রাত সাড়ে ১২টায় ধোঁয়া ও আগুন দেখতে পান আশেপাশের লোকজন। আগুন দেখে আশপাশের লোকজন গিয়ে দেখেন ভেতর থেকে দরজা জানালা বন্ধ করা। দেখতে দেখতে আগুনে ঘরটি ভস্মীভূত হয়। এ সময় ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান ওই পরিবারের চার শিশুসহ ছয়জন।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, খবর পেয়ে আমরা ভোরে রওনা দিয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছেছি। আগুন কীভাবে লেগেছে তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের ঘরে আগুন যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় ভেতর থেকে দরজা জানালা বন্ধ ছিল।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলেই এসে জানতে পেরেছি ঘরটি ভেতর থেকে তালা দেওয়া ছিল। আগুনের সূত্রপাত ঠিক কীভাবে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর