সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কফি খেলেই কমবে ওজন, মানতে হবে এই নিয়ম

প্রতিনিধির নাম / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট : October 1, 2024
কফি খেলেই কমবে ওজন, মানতে হবে এই নিয়ম

ক্লান্তি আর অবসাদ যখন গ্রাস করে নেয় তখন এক কাপ কফির তুলনা নেই। মুহূর্তেই মন আর শরীর চাঙ্গা করে দেয় এই পানীয়টি। মাথাব্যথায় দেয় স্বস্তি। কফির গুণের শেষ নেই। এই পানীয়টি ওজন কমাতেও কার্যকরী ভূমিকা রাখে। তবে তার জন্য দুধ-চিনি মেশানো কফি খেলে চলবে না। তাতে উল্টো ওজন বাড়তে পারে।

তাহলে কীভাবে কফি খেলে উপকার মিলবে? বিশেষজ্ঞদের মতে, ওজন ঝরাতে চাইলে পান করতে হবে চিনি ছাড়া কালো কফি। এতে থাকা ক্যাফিন শরীরে জমে থাকা ক্যালোরি ঝরাতে সাহায্য করে। কোনো শরীরচর্চা না করেও যদি দিনে কয়েক কাপ ব্ল্যাক কফি খাওয়া যায় তাহলেও শরীরে ক্যালোরির খরচ অনেকটাই বৃদ্ধি পাবে।

চিকন হতে চাইলে কখন কফি খাবেন?

কফি বিভিন্নভাবে ওজন কমাতে সাহায্য করে। কারণ, এটি পানে খিদে ও খাওয়ার ইচ্ছা কমে। কফিতে থাকা ক্লোরোজিনিক অ্যাসিড নামের ফাইটোকেমিক্যাল শরীরে গ্লুকোজ তৈরির হার কমিয়ে দেয়। ফলে শরীরে চর্বি জমার প্রবণতাও কমে। শরীরচর্চার আগে কফি খেলে শারীরিক ক্ষমতা দ্বিগুণ হারে বাড়ে। এর মানে এই নয় যে, ব্যায়ামের পরে কফি খাওয়া ক্ষতিকর। শরীরচর্চার পরে কফি খেলে দ্রুত চাঙ্গা ও চনমনে হয়ে উঠতে পারবেন।

কতটুকু খাবেন, কীভাবে খাবেন?

‘হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ’-এর মতে, কম ক্যালোরির সুষম খাবার ও পরিমিত ব্যায়ামের সঙ্গে দিনে কম করে ৩–৪ কাপ বা ৭২০–৯০০ মিলি-র মতো কফি খেতে পারেন। তবে পেশিবহুল সুঠাম শরীর চাইলে আরও বেশি খেতে পারেন। এই পানীয়টি গ্রহণেরও নির্দিষ্ট সময় রয়েছে।

সকাল–দুপুর ও রাতে খাবার খাওয়ার কিছুক্ষণ আগে কফি খান। এতে বেশি খাবার খেয়ে নেওয়ার ঝুঁকি থাকবে না। কারণ, পেট আগে থেকেই ভরা থাকবে।

খাবার খাওয়ার পরেও কফি খেতে পারেন। এতে শরীরে চর্বি কম জমবে। খাবারের ক্যালোরিও শরীর কম শোষণ করবে।

ক্লান্তি কাটাতে কফির তুলনা নেই। কাজে গতি আনবে এই পানীয়। কাজে পাবেন দ্বিগুণ উৎসাহ। বাড়বে ক্যালোরি খরচ। তাই রোজকার খাদ্যতালিকায় রাখুন ২/৩ কাপ চিনিছাড়া কালো কফি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর