সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পুরুষদের মেজাজ পরিবর্তন হয় যেসব কারণে

প্রতিনিধির নাম / ১৮৭ বার দেখা হয়েছে
আপডেট : October 2, 2024
পুরুষদের মেজাজ পরিবর্তন হয় যেসব কারণে

মেয়েদের হরমোন জনিত নানা পরিবর্তন ঘটে প্রায় এক মাস ধরে, ঠিক তেমনই হরমোনজনিত পরিবর্তনের মধ্যে দিয়ে যান পুরুষেরাও। তবে মহিলাদের মতো এক মাস নয়, পুরুষদের হরমোন চক্র শুরু হয়ে ফের শেষ হয় ২৪ ঘণ্টায়।

পুরুষের হরমন জনিত পরিবর্তন মেয়েদের মতো জটিল না হলেও পুরুষের হরমোনজনিত পরিবর্তনের কারণে মেজাজ বদলায়। অথচ মেয়েদের হরমোনজনিত পরিবর্তন নিয়ে আলোচনা হলেও পুরুষদের ক্ষেত্রে তা হয় না।

মনস্তত্ত্ববিদেরা বলছেন, যে কোনো সম্পর্কে এক জন পুরুষ এবং মহিলার পরস্পরের হরমোন জনিত বদলের ব্যাপারে জানা থাকলে,তাদের সম্পর্ককে ভালো রাখতে সাহায্য করবে। কারণ একে অপরের মেজাজ বুঝে কাজ করতে পারবেন তারা।

মনোবিদ চিকিৎসকেরা বলছেন, ‘পুরুষের ২৪ ঘণ্টার হরমোন-চক্রে সকালের দিকে টেস্টোস্টেরন থাকে সর্বোচ্চ পর্যায়ে। তারপর দিন যত গড়াতে থাকে, ততই সেটি কমতে থাকে।’

নারী বনাম পুরুষের হরমোন-চক্র

মেয়েদের হরমোন-চক্র সাধারণত চলে ২৮ দিন ধরে। মূলত ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনেরই আধিপত্য চলে এই চক্রে। তবে মেয়েদের ক্ষেত্রে হরমোন জনিত পরিবর্তন হয় অত্যন্ত ধীরে। উল্টোদিকে পুরুষের হরমোনজনিত বদলের প্রভাব তৎক্ষণাৎ দেখা যায়। তার প্রভাব পড়ে তাদের প্রতিদিনের আচরণেও।

কীভাবে বদলায় মেজাজ

একজন পুরুষ যখন ঘুম থেকে ওঠেন, তখন সবচেয়ে বেশি তরতাজা বোধ করেন। সকালে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা যখন বেশি থাকে, তখন এক জন পুরুষের চনমনে ভাব, আত্মবিশ্বাস এমনকি, যৌন আকাঙ্ক্ষাও থাকে বেশি। টেস্টোস্টেরন কমতে থাকলে দিনের দ্বিতীয় ভাগে ধীরে ধীরে মেজাজ এবং চনমনে ভাব কমতে থাকে। সন্ধ্যার পরে তা ধীরে ধীরে ক্লান্তি বোধ এমনকি, বিরক্তিও আনতে পারে।

মনোবিদেরা কী বলছেন?

মনোবিদরা বলছেন, পুরুষের হরমোন জনিত পরিবর্তনে কথা মাথায় রেখে দম্পতিরা তাদের সারা দিনের কাজের পরিকল্পনা করতে পারেন। যেমন বেশি এনার্জি প্রয়োজন, এমন কাজ অথবা যেমন কোনও গুরুত্বপূর্ণ আলোচনা, যোগব্যায়াম ইত্যাদি করতে পারেন। দিনের শেষের দিকে রাখুন হালকা কাজ বা এমন কিছু, যা আপনাদের স্বস্তি ও আরাম দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর